বাংলাদেশ টেলিভিশনে নির্মিত হয়েছে ভিন্নধর্মী এক অনুষ্ঠান। মজার এই অনুষ্ঠানটির নাম ‘রম্য বিতর্ক’। বিতর্কের জন্য বেছে নেয়া হয়েছে দুটি বিষয়বস্তু। ‘পাত্রী হিসেবে আমিই সেরা’ এ বিষয়ের উপর বক্তা হিসেবে অংশ নিবেন সুন্দরী, উচ্চশিক্ষিত, বড়লোকের মেয়ে ও সংসারী পাত্রীরা। বিতর্ক পরিচালনা করবেন একজন ঘটক, যিনি এই পাত্রীদেরকে একজন পাত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিবেন। পাত্রটি বেছে নিবেন কোন বৈশিষ্ট্য সম্পন্ন পাত্রীটিকে তিনি বিয়ের জন্য সেরা মনে করেন।
মাহফুজা রহমানের প্রযোজনায় বিশেষ এই রম্য বিতর্ক ‘পাত্রী হিসেবে আমিই সেরা’ প্রচারিত হবে ঈদের দিন বিকাল সাড়ে চারটায়।
নোয়াখালী ও বরিশাল অঞ্চলের উপর ভিত্তি করে তৈরি হয়েছে আরেকটি আঞ্চলিক রম্য বিতর্ক ‘কে বেশি রোমান্টিক’। এ বিষয়ের উপর বক্তব্য পেশ করবেন বরিশাল অঞ্চলের দুজন ও নোয়াখালী অঞ্চলের দুজন বিতার্কিক। এই বিতর্ক পরিচালনার জন্য থাকবেন দুজন উপস্থাপক। কামাল উদ্দিন আহাম্মদের প্রযোজনায় আঞ্চলিক বিতর্ক প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন বিকাল সাড়ে চারটায়।

ত্রয়োদশ নির্বাচনের ভোট গ্রহণ শেষে সরকার গঠন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী পাঁচ বছর দলটি নেতৃত্ব দেবে বাংলাদেশকে। নতুন সরকারের কাছে প্রত্যাশার কথা জানালেন শোবিজ তারকারা।
৩ ঘণ্টা আগে
আজ পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দিনব্যাপী প্রচার করবে বর্ণিল অনুষ্ঠানমালা। ঋতুরাজ বসন্তের আগমন এবং ভালোবাসার আবহে সাজানো হয়েছে এসব অনুষ্ঠান।
৩ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে এই মুহূর্তের সবচেয়ে আলোচিত বায়োপিকে যুক্ত হলেন বলিউড তারকা ফারহান আখতার। কিংবদন্তি ইংলিশ রক ব্যান্ড ‘দ্য বিটলস’-এর গল্প নিয়ে বায়োপিক বানাচ্ছেন ‘আমেরিকান বিউটি’খ্যাত অস্কারজয়ী ব্রিটিশ পরিচালক স্যাম মেন্ডিস। এতে বিশ্ববিখ্যাত সেতারবাদক পণ্ডিত রবিশঙ্করের ভূমিকায় অভিনয় করবেন ফারহান।
৪ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি গানটাও ভালো করেন চঞ্চল চৌধুরী। যেকোনো অনুষ্ঠানে গান শোনানোর অনুরোধ তাঁকে রাখতেই হয়। বিভিন্ন শিল্পীর জনপ্রিয় গান কাভার করতেও দেখা গেছে তাঁকে। এবার প্রথমবারের মতো কলকাতার সিনেমায় গাইলেন চঞ্চল চৌধুরী। ব্রাত্য বসুর ‘শেকড়’ সিনেমায় শোনা যাবে চঞ্চলের গাওয়া গান।
৪ ঘণ্টা আগে