
চার দশক আগে বাংলাদেশ টেলিভিশনে প্রচার হতো আলেখ্য অনুষ্ঠান ‘হীরামন’। লোককাহিনি ও লোকগাথা অবলম্বনে নির্মিত এ অনুষ্ঠানটি সে সময় দারুণ জনপ্রিয় হয়েছিল। দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা লোকগাথা অবলম্বনে নির্মিত হতো এর প্রতিটা পর্ব। বিটিভিতে আবার ফিরছে ‘হীরামন’। আগামী রোববার (১৩ নভেম্বর) থেকে প্রচার শুরু হচ্ছে হীরামন।
সপ্তাহের প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৯টায় বিটিভিতে দেখা যাবে ‘হীরামন’। প্রথম ২৬ পর্বে থাকছে ‘রূপবান’ ও ‘ডালিম কুমার’-এর গল্প। শুরুতে প্রচারিত হবে ‘রূপবান’। এই লোককাহিনির নাট্যরূপ দিয়েছেন ফজলুল করিম, এসএম সালাহউদ্দিন, বেলাল হোসেন ও শুভাশীষ দত্ত। জগদীশ এষের পরিকল্পনায় এটি প্রযোজনা করেছেন শাহজালাল সরদার শিমুল। ক্রিয়েটিভ ডিরেকশনে আছেন এসএম সালাহ উদ্দিন। ‘রূপবান’ গল্পে অভিনয় করছেন নাইরুজ সিফাত, ইমতু রাতিশ, টুটুল চৌধুরী, কবির টুটুল, ফারজানা মিহি, তুষ্টি ও তপন হাফিজ।
অন্যদিকে ‘ডালিম কুমার’ গল্পে অভিনয় করছেন—এন কে মাসুক, সায়েম সামাদ, সামলি আরা সাইকা, শিশির আহমেদ, মীর আহসান, এস ডি তন্ময়, তাসনিম নিশাত ও শীলা।
গল্পকে আরও আকর্ষণীয় করে তুলতে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে দৃশ্য ধারণ করা হয়েছে। ভিএফএক্স প্রযুক্তির পাশাপাশি থাকছে অটো কন্ট্রোল মোশন ট্র্যাকিং, মোশন ক্যাপচার, থ্রিডি ফেস ক্লোনিং ও কম্পিউটার গ্রাফিকসের কাজ।
জাতীয় গণমাধ্যমটির পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ এষ বলেন, ‘আধুনিক ভার্চুয়াল প্রযুক্তি ব্যবহার করে নির্মিত হয়েছে “হীরামন”। এটি এক সময় বিটিভিতে দারুণ জনপ্রিয় ছিল। আপাতত দুটি গল্প নিয়ে ২৬ পর্ব নির্মিত হয়েছে।’
জগদীশ বলেন, ‘ধারাবাহিকভাবে রূপকথার অন্য গল্পগুলোও নির্মাণ করার পরিকল্পনা রয়েছে বিটিভির। টেলিভিশনে ভালো নাটকের যে সংকট আছে সেটি বিবেচনায় রেখেই বিটিভি এ উদ্যোগ নিয়েছে। আমাদের বাংলা রূপকথা অনেক সমৃদ্ধ। সেগুলো ক্রমশ হারিয়ে যাচ্ছে। এগুলোকে আবার দর্শকের সামনে ফিরিয়ে আনতেই বিটিভির এ উদ্যোগ, যাতে বর্তমান প্রজন্ম রূপকথায় আগ্রহী হয়।’

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
২ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৩ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৩ ঘণ্টা আগে