
মুক্তির ২৪ ঘণ্টার কম সময় বাকি থাকলেও এখনো শাকিব খান অভিনীত ‘রকস্টার’ সিনেমার ডিসিপি বুঝে পায়নি স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। ঈদে মুক্তির তালিকায় থাকা জাজ মাল্টিমিডিয়ার ‘মাসুদ রানা’ সিনেমারও একই অবস্থা।

চলে গেলেন পরিচালক অনীক দত্ত। আজ বুধবার দুপুরে গড়িয়াহাটের বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অনীক দত্তের মৃত্যু হয়েছে।

‘জোছনায় ভাসা শহর’ শিরোনামের গানটির কথা লিখেছেন স্যামুয়েল হক। প্রিন্স মাহমুদের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন তানযীর তুহীন, সংগীতায়োজন করেছেন শাকের রাজা। ঈদের আগের দিন জি-সিরিজ থেকে প্রকাশ পাবে গানটি।

ঈদ উপলক্ষে টিভি চ্যানেলগুলো প্রচার করবে বেশ কিছু নতুন পূর্ণদৈর্ঘ্য সিনেমা। এসব সিনেমার খবর থাকছে এই প্রতিবেদনে।