অভিনেতা বুলবুল আহমেদের জন্ম ১৯৪১ সালের ৪ সেপ্টেম্বর পুরান ঢাকার আগামসি লেনে। বাবা খলিল আহমেদ ও মা মোসলেমা খাতুনের অষ্টম সন্তান তিনি। বাবা ছিলেন তৎকালীন সরকারের অর্থ বিভাগের ডেপুটি সেক্রেটারি এবং অভিনেতা ও নাট্যকার। অভিনেত্রী ডেইজি আহমেদ তাঁর স্ত্রী এবং ঐন্দ্রিলা তাঁর কন্যা।
বাবা-মা তাঁর নাম রেখেছিলেন তাবাররুক আহমেদ ওরফে বুলবুল। অভিনয়ে এসে তিনি বুলবুল আহমেদ নামেই পরিচিতি লাভ করেন।
ছেলেবেলায় বুলবুল আহমেদের শখ ছিল চলচ্চিত্র দেখার। কিন্তু বড় ভাইবোনেরা তাঁকে ছবি দেখতে নিতেন না। খুব মন খারাপ করতেন তিনি।
১৯৫৮ সালে বুলবুল আহমেদের অভিনয়ের শুরুটা মঞ্চনাটক দিয়ে। সিলেটের এমসি কলেজের বার্ষিক অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষ রক্ষা’ নাটকে মূল চরিত্র ‘গদাই’-এর ভূমিকায় অভিনয় করেন।
১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করার পর রেডিওতে কাজ শুরু করেন তিনি। ‘অনুরোধের আসর’ নামে গানের অনুষ্ঠানের মাধ্যমে ঘোষক হিসেবে নাম লেখান।
রেডিওর টাকায় জীবন ঠিকঠাক চলছিল না বলে একসময় তৎকালীন ইউনাইটেড ব্যাংক, যা বর্তমানে জনতা ব্যাংক, সেখানে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে যোগ দেন। ১০ বছর ব্যাংকার হিসেবে কাজ করেছেন বুলবুল আহমেদ।
বাংলাদেশ টেলিভিশন চালুর পর নিয়মিত নাটকে অভিনয় শুরু করেন। ১৯৬৮ সালে আবদুল্লাহ আল মামুনের ‘পূর্বাভাস’ নাটকের মধ্য দিয়ে টেলিভিশনে তাঁর পূর্ণাঙ্গ অভিনয় শুরু। তবে ‘ইডিয়েট’ নাটকে তাঁর অভিনয় দারুণ সাড়া ফেলে। ‘আরেক ফাল্গুন’, ‘বরফ গলা নদী’, ‘ইডিয়ট’, ‘শেষ বিকেলের মেয়ে’, ‘তোমাদের জন্যে ভালোবাসা’, ‘তুমি রবে নীরবে’, ‘টাকায় কি না হয়’, ‘মালঞ্চ’, ‘হৈমন্তী’, ‘এইসব দিনরাত্রি’, ‘সারাদিন বৃষ্টি’, ‘রূপনগর’, ‘সারাবেলা’ এ রকম তিন শতাধিক নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। জহির রায়হানের উপন্যাস ‘বরফ গলা নদী’তে অভিনয় করে সবার নজরে আসেন তিনি।
বুলবুল আহমেদের স্ত্রী ফওজিয়া পারভিন ডেইজি। ছেলেবেলা থেকে দুজনে পরিচিত ছিলেন। ভালোবাসা থেকে বিয়ের সিদ্ধান্ত নেন। দুই পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ে হয়।
টেলিভিশনে বুলবুল আহমেদের অভিনয়জীবন শুরু হয় ১৯৬৮ সালে ‘পূর্বাভাস’ নাটকের মধ্য দিয়ে।
১৯৭৬ সালে আলমগীর কবির পরিচালিত ‘সূর্যকন্যা’ ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জহির রায়হান পুরস্কার লাভ করেন তিনি। এরপর চারবার জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি।
বুলবুল আহমেদের উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো ‘সীমানা পেরিয়ে’, ‘মোহনা’, ‘মহানায়ক’, ‘পুরস্কার’, ‘সোহাগ’, ‘বৌরানী’, ‘ঘর সংসার’, ‘বধু বিদায়’, ‘ছোট মা’, ‘আরাধনা’, ‘সঙ্গিনী’, ‘সময় কথা বলে’, ‘স্মৃতি তুমি বেদনা’, ‘শেষ উত্তর’, ‘স্বামী’, ‘ওয়াদা’, ‘গাংচিল’, ‘কলমীলতা’, ‘জন্ম থেকে জ্বলছি’, ‘দেবদাস’, ‘ভালো মানুষ’, ‘বদনাম’, ‘দুই জীবন’, ‘দীপু নাম্বার টু’, ‘দি ফাদার’, ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’।
চলচ্চিত্র প্রযোজিত ছবি হলো ‘অঙ্গীকার’, ‘জীবন নিয়ে জুয়া’, ‘ওয়াদা’, ‘ভালো মানুষ’, ‘মহানায়ক’ ইত্যাদি।
বুলবুল আহমেদ পরিচালিত নাটক ‘মেঘে ঢাকা আকাশ’, ‘তুমি কি সেই তুমি’, ‘একটি প্রেমের জন্য’, ‘মন ছুঁয়ে যায়’, ‘চিরকুট’, ‘অনামিকা’, ‘অন্য মনে’, ‘পলাতক সে’, ‘অকারণে অবেলায়’, ‘বিলেতি বিলাস’, ‘নীলা নামের মেয়েটি’, ‘তৃতীয় পক্ষ’, ‘একা’, ‘এক ঝলক আলো’, ‘জীবন নদীর জোয়ার ভাটা’ ইত্যাদি।

আজ প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকী। এ উপলক্ষে প্রকাশ করা হচ্ছে আইয়ুব বাচ্চুর গাওয়া ২০টি গান নিয়ে তৈরি অ্যালবাম ‘উত্তরাধিকার’। এ ছাড়া বান্দরবানে আইয়ুব বাচ্চুকে ট্রিবিউট করে আয়োজন করা হয়েছে কনসার্ট।
৭ ঘণ্টা আগে
নারীদের স্বাধীনতা, নিরাপত্তা এবং সমমর্যাদার বার্তা দিতে কলকাতায় আয়োজিত হলো ‘ফ্রিডম বিয়ন্ড মিডনাইট’ শীর্ষক পদযাত্রা। ভারতের স্বাধীনতা দিবস ছিল গতকাল। এ উপলক্ষে ১৪ আগস্ট রাতে অনুষ্ঠিত নারীদের এই আয়োজনে টালিউডের নারী শিল্পীদের সঙ্গে অংশ নেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান।
৭ ঘণ্টা আগে
দীর্ঘদিনের জল্পনাকল্পনা আর প্রতীক্ষার পর এল সেই ঘোষণা। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে যুক্ত হলো ‘এক্স-মেন’। ১৪ আগস্ট রাতে ক্যালিফোর্নিয়ায় আয়োজিত ডি২৩ : দ্য আলটিমেট ডিজনি ফ্যান ইভেন্টে নতুন এক্স-মেন সিনেমার অভিনয়শিল্পীদের নাম ও মুক্তির তারিখ ঘোষণা করল মার্ভেল স্টুডিওস।
৮ ঘণ্টা আগে
আজ শনিবার (১৫ আগস্ট) ভোর ৬টার দিকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় মডেল ও অভিনেত্রী রিধিকাকে উদ্ধার করা হয়। তাঁকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
২১ ঘণ্টা আগে