ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘তুফান’। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী। সারা দেশের ১২৯টি সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে এর শোয়ের সংখ্যা। মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে সর্বকালের রেকর্ড ভেঙেছে সিনেমাটি। আজ (২১ জুন) থেকে চলছে এর ৫৮টি শো, যা স্মরণকালের ইতিহাসে সর্বোচ্চ। সিনেমাটিতে গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান।
‘তুফান’ সিনেমায় শাকিবের ছোটবেলার চরিত্রে দেখা গেছে অভিনেতা সমৃদ্ধ পালকে। সোশ্যাল মিডিয়াতে এ অভিনেতাকে নিয়ে বেশ কিছু পোস্ট চোখে পড়েছে। সেখানে নেটিজেনদের অনেকেই তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন। তবে এই সমৃদ্ধ পাল কে? তিনি কি বাংলাদেশের অভিনেতা নাকি ভারতের, তা নিয়ে নেটিজেনদের মাঝে জানার আগ্রহ লক্ষ করা গেছে। যেনে নেওয়া যাক সমৃদ্ধ পাল সম্পর্কে কিছু তথ্য।
শিশু বয়সেই অভিনয় দক্ষতা দিয়ে সবার মন জয় করেন সমৃদ্ধ পাল। ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় এক সিরিয়ালে তাঁর ‘লজেন্স দাদা’ চরিত্রটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল।
ভারতীয় টেলিভিশন জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘ভুতু’র ছোট্ট ভুতুকে মনে আছে? একটা সময় আট থেকে আশি সবার মনে ঘর করে নিয়েছিল এ মিষ্টি ভূত। লজেন্স দাদা আর ভুতুর দুষ্টুমি মন জয় করেছিল সবার। আর ‘ভুতুর’ সেই লজেন্স দাদাই শাকিবের ছোটবেলার চরিত্রে অভিনয় করা সমৃদ্ধ পাল।
এরপর সমৃদ্ধকে আরও বেশ কিছু টেলিভিশন সিরিয়ালে দেখা গেছে, এর মধ্যে আকাশ আটের ‘মা একাদশীর ব্রত-মেয়েদের ব্রতকথা’ অন্যতম।

একটি রুদ্ধদ্বার মিলনায়তন মুহূর্তের মধ্যে পরিণত হয় একটি প্রতীকী আদালতে। সেখানে বিচার হচ্ছে। কিন্তু কাঠগড়ায় দাঁড়িয়ে কে? কোনো ব্যক্তি, কোনো রাষ্ট্র, নাকি আমাদের নীরব বিবেক? এই প্রশ্নকে কেন্দ্র করে নাটকটি ধীরে ধীরে উন্মোচন করে রাষ্ট্র, ইতিহাস, স্মৃতি এবং মানুষের অস্তিত্বের সংকটকে।
২ ঘণ্টা আগে
কনসার্টে শিল্পীর গান শোনার চেয়ে স্মার্টফোনে ভিডিও ধারণেই যেন এখন বেশি ব্যস্ত থাকেন অনেক দর্শক। সেই প্রবণতার বিরুদ্ধেই ব্যতিক্রমী বার্তা দিচ্ছে দক্ষিণ কোরিয়ার নতুন কে-পপ বয় ব্যান্ড কর্টিস। চলমান বিশ্ব সফরে মঞ্চে উঠেই তারা দর্শকদের উদ্দেশে বারবার বলছে, ‘ফোনটা নামিয়ে রাখুন।’
৬ ঘণ্টা আগে
ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় ও সফল সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক গায়কি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন বেশ কিছু দিন আগেই। অবশ্য আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি তিনি। শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, চলচ্চিত্র সংগীতে তিনি আর কোনো নতুন কাজ গ্রহণ করবেন না।
১৫ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৭ ঘণ্টা আগে