কলকাতায় অভিনেত্রী সোহিনী সরকার ও পরিচালক সুব্রত সেনের দ্বন্দ্ব চরমে। সোহিনীর ওপর বেজায় চটেছেন পরিচালক সুব্রত সেন। সোহিনীর সঙ্গে তাঁর হোয়াটস অ্যাপ চ্যাটের স্ক্রিনশট শেয়ার করে নিজেই ক্ষোভ প্রকাশ করেন তিনি। নিজের নতুন ছবিতে একটি চরিত্রের জন্য সোহিনীকে পছন্দ করেছিলেন। ছবি নিয়ে কথাবার্তাও হয়েছে। কিন্তু পরিচালকের দাবি যে, সোহিনী বারবার সময় দিয়েও তাঁর সঙ্গে দেখা করতে আসেননি, তাঁর ফোন ধরেননি, এমনকি তাঁর মেসেজেরও রিপ্লাই করেননি। এতেই বিরক্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্কিনশট পোস্ট করেন তিনি। সোহিনীর উদ্দেশ্যে লেখেন, ‘যথেষ্ট হয়েছে, কেউ এত গুরুত্বপূর্ণ নয় যে তাঁকে বদলানো যাবে না।’
ব্যক্তিগত কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার জন্য অনেকেই পরিচালকের উপর ক্ষুব্ধ হয়েছেন। সুব্রত সেনের এই পোস্টের পর ভারতীয় গণমাধ্যমকে সোহিনী জানান যে, সুব্রত সেনের সঙ্গে দেখা করার কোন তারিখ দেওয়া হয়নি। তাছাড়া শুক্রবার তাঁর মায়ের জন্মদিন ছিল। এর মধ্যে অন্য ছবির ডাবিং নিয়েও ব্যস্ততা আছে। তাই তার কল ধরা হয়নি।
তিনি আরও জানান, তিনি এখনও ছবির চিত্রনাট্যই হাতে পাননি। সুব্রত সেনের গল্প শুনেই তিনি রাজি হয়েছিলেন। চিত্রনাট্য না শুনিয়েই সোহিনীকে পারিশ্রমিকও দিতে চেয়েছিলেন পরিচালক। কিন্তু সোহিনী তাতে রাজি হননি। বেশ কয়েকদিন শুটিংয়ে ব্যস্ত থাকার কারণেই পরিচালকের ফোন ধরতে পারেননি বলে জানিয়েছেন অভিনেত্রী।
অন্যদিকে পরিচালক সুব্রত সেন জানিয়েছেন, সোহিনী তাঁর সঙ্গে দেখা করতেই আসেননি। সবাই এসে চিত্রনাট্য পড়ে গেছেন। কিন্তু সোহিনী আসেননি। তাই জন্যই তাঁকে বারবার ফোন করেছেন পরিচালক।
সোহিনীর দাবি, সুব্রত সেন তাঁকে অপমান করেছেন। কারণ পরিচালক গণমাধ্যমে বলেছেন, সোহিনীর বয়ফ্রেন্ড রণজয় বিষ্ণুকে না নেওয়ার কারণেই কি এই ছবি করতে চাইছেন না তিনি? এতেই ক্ষুব্ধ সোহিনী। তাঁর দাবি, তিনি কখনই রণজয়কে এই ছবিতে নিতে অনুরোধ করেননি। এটা পরিচালক মিথ্যা বলেছেন। সোহিনীর দাবি, ফোন না ধরতে পারা যদি অপেশাদার আচরণ হয়, তাহলে চিত্রনাট্য না শুনিয়ে আগাম পারিশ্রমিক নিতে জোর করাও কি অপেশাদার আচরণ নয়?
সুব্রত সেন জানিয়েছেন, তিনি সোহিনীকে রবিবার অবধি সময় দিয়েছেন। তার মধ্যেই সোহিনী যেন তাঁকে জানিয়ে দেন যে তিনি এই ছবি করবেন কি করবেন না। অন্যদিকে সোহিনী জানিয়েছেন, শনিবার সকালে কিছুটা বিরক্ত আর অপমানিত হয়েই পরিচালকের প্রশ্নের উত্তর দেননি তিনি।

চার বছর আগে ২০২২ সালের ২৮ অক্টোবর শাহতাজ মনিরা হাশেমকে বিয়ে করেন প্রীতম হাসান৷ তাঁদের সম্পর্কের শুরুটা হয়েছিল এরও পাঁচ বছর আগে, প্রীতম হাসানের জনপ্রিয় গান 'জাদুকর'-এর মিউজিক ভিডিও করতে গিয়ে।
৮ ঘণ্টা আগে
গত কয়েক মাস ধরেই কোয়েলের দল বদলের খবর শোনা যাচ্ছিল। শুরুটা হয়েছিল গত জুলাইয়ে। গত ১৬ জুলাই রাজ্যসভা থেকে পদত্যাগ করেন কোয়েল। এরপর গুঞ্জন ছড়ায় বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি।
১০ ঘণ্টা আগে
স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
১৮ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
১৯ ঘণ্টা আগে