নতুন বছরের শুরু থেকে বিয়ের খবর দিচ্ছিলেন শোবিজ তারকারা। তবে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে চিত্রনায়িকা মাহিয়া মাহি দিলেন বিচ্ছেদের খবর। ফেসবুক লাইভে মাহি জানান, তিনি ও তাঁর স্বামী মো. রকিব সরকার বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। অনেক দিন ধরেই তাঁরা আলাদা থাকছেন।
ফেসবুক লাইভে মাহি বলেন, ‘আমরা দুজন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কীভাবে হবে সেটাও দুজন মিলেই ঠিক করব। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তবে রকিব খুব ভালো মানুষ। তাকে আমি সম্মান করি। অনেক কেয়ারিং সে।’
কথা বলার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন মাহি। কাঁদতেও দেখা যায় তাঁকে। সমালোচকদের উদ্দেশে মাহি বলেন, ‘আমি জানি অনেকেই হয়তো আমাকে গালি দেবেন, বাজে মন্তব্য করবেন। বরাবরের মতো আপনাদের এই বাজে মন্তব্য তিরের মতো আমার বুকে এসে বিঁধবে। আমি কখনই প্রতিবাদ করি না। তবে সবাইকে অনুরোধ করব, বাজে মন্তব্য করবেন না। আমি কষ্ট পাই।’

এ সময় নিজের ও ছেলের জন্য দোয়া চান তিনি। মাহি বলেন, ‘আপনারা আমার ছেলে ফারিশের জন্য দোয়া করবেন। যেন ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।’
বিয়ের পর থেকে সব সময় একসঙ্গে দেখা গেছে রকিব ও মাহিকে। ব্যবসা থেকে শুরু করে রাজনীতির মাঠে মাহির সঙ্গে ছায়ার মতো ছিলেন রকিব। গত মাসে জাতীয় নির্বাচনের সময় মাহির নির্বাচনী কার্যক্রমে পাশে ছিলেন রকিব। সে সময়ও তাঁদের বিচ্ছেদের বিষয়টি কোনোভাবেই আঁচ করা যায়নি।
২০২১ সালের ১৭ সেপ্টেম্বর রকিবের সঙ্গে বিয়ে হয় মাহির। বিচ্ছেদের মতো বিয়ের খবরও ফেসবুকে জানিয়েছিলেন মাহি। তাঁদের ঘরে ফারিশ নামে এক পুত্রসন্তান রয়েছে। এর আগে ২০১৬ সালে পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন মাহি। বিয়ের পাঁচ বছর পর বিচ্ছেদ হয় তাঁদের।

আজ প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকী। এ উপলক্ষে প্রকাশ করা হচ্ছে আইয়ুব বাচ্চুর গাওয়া ২০টি গান নিয়ে তৈরি অ্যালবাম ‘উত্তরাধিকার’। এ ছাড়া বান্দরবানে আইয়ুব বাচ্চুকে ট্রিবিউট করে আয়োজন করা হয়েছে কনসার্ট।
৫ ঘণ্টা আগে
নারীদের স্বাধীনতা, নিরাপত্তা এবং সমমর্যাদার বার্তা দিতে কলকাতায় আয়োজিত হলো ‘ফ্রিডম বিয়ন্ড মিডনাইট’ শীর্ষক পদযাত্রা। ভারতের স্বাধীনতা দিবস ছিল গতকাল। এ উপলক্ষে ১৪ আগস্ট রাতে অনুষ্ঠিত নারীদের এই আয়োজনে টালিউডের নারী শিল্পীদের সঙ্গে অংশ নেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান।
৫ ঘণ্টা আগে
দীর্ঘদিনের জল্পনাকল্পনা আর প্রতীক্ষার পর এল সেই ঘোষণা। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে যুক্ত হলো ‘এক্স-মেন’। ১৪ আগস্ট রাতে ক্যালিফোর্নিয়ায় আয়োজিত ডি২৩ : দ্য আলটিমেট ডিজনি ফ্যান ইভেন্টে নতুন এক্স-মেন সিনেমার অভিনয়শিল্পীদের নাম ও মুক্তির তারিখ ঘোষণা করল মার্ভেল স্টুডিওস।
৫ ঘণ্টা আগে
আজ শনিবার (১৫ আগস্ট) ভোর ৬টার দিকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় মডেল ও অভিনেত্রী রিধিকাকে উদ্ধার করা হয়। তাঁকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
১৯ ঘণ্টা আগে