ঢাকা: এবারের সিনেমা হলে ছবি মুক্তি বিষয়টি ছিল একেবারেই অনিশ্চিত। বড় বাজেটের কোন সিনেমা মুক্তি পাচ্ছে না। তবে শেষ মুহূর্তে দুটি সিনেমা মুক্তির খবর জানা গেছে। যার একটি ডিপজল-মৌসুমী অভিনীত ‘সৌভাগ্য’। অন্যটি সিমি ইসলাম কলি অভিনীত ‘নারীর শক্তি’। চলচ্চিত্র প্রযোজক পরিবেশক ও প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল এ তথ্য জানিয়েছেন।
আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, ‘সিনেমা দুটির প্রযোজক ডিপজল ও সিমি ইসলাম কলি তাঁদের সিনেমা মুক্তি দেয়ার ইচ্ছা পোষণ করেছেন। আমরাও প্রস্তুতি নিচ্ছি।’
জানা গেছে, শাকিব খান অভিনীত ‘বিদ্রোহী’ সিনেমাটি মুক্তির জন্য জমা পড়েছিল। কিন্তু সিনেমাটির প্রযোজক শেষ মুহূর্তে মুক্তির সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। পরিবেশক সমিতিতে গত রোববার চিঠি দিয়ে জানিয়েছে যে তাঁরা আসছেন না।
এছাড়া ঈদের আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’ মুক্তির জন্য কোনো আবেদনই করেনি।
এবার ঈদের কতটি হল খোলা থাকতে পারে? এ ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি প্রদর্শক সমিতি।
করোনা পরিস্থিতির মধ্যে সিনেমা হল খোলা বা বন্ধ রাখার ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট পাননি তাঁরা, জানিয়েছেন আওলাদ হোসেন।
ঈদের সিনেমা ‘সৌভাগ্য’ নির্মাণ করেছেন এফ আই মানিক। এতে ডিপজল, মৌসুমী ছাড়াও অভিনয় করেছেন কাজী মারুফ ও তমা মির্জা।
ঈদে দর্শকদের নতুন সিনেমা দেখানোর ইচ্ছা থেকেই ‘সৌভাগ্য’ মুক্তি দিচ্ছেন বলে জানিয়েছেন ডিপজল।
অন্যদিকে নারীকেন্দ্রীক গল্পের সিনেমা ‘নারীর শক্তি’ পরিচালনা করেছে বি এইচ নিশান।
এতে মূল ভূমিকায় অভিনয় করেছেন সিমি ইসলাম কলি। আরও আছেন আশিক চৌধুরী ও রিনা খান।

প্রায় তিন বছর হলো যুক্তরাষ্ট্রে আছেন চিত্রনায়িকা মৌসুমী। সেখানে মা, বোন ও মেয়ের সঙ্গে কাটছে তাঁর সময়। পরিবারের পাশাপাশি তিনি সময় দিচ্ছেন শুটিংয়েও। মৌসুমীকে পাওয়া গেছে যুক্তরাষ্ট্রে শুটিং করা গানের ভিডিও, টেলিফিল্ম ও সিনেমায়।
১৫ ঘণ্টা আগে
গত জুলাইয়ে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় ‘ওভারলোড ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্ট। লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্ট আয়োজিত কনসার্টে গান শোনায় দেশের আটটি ব্যান্ড। এবার একই শিরোনামে চট্টগ্রামে কনসার্ট আয়োজন করতে যাচ্ছে লাইভ ওয়েব এন্টারটেইনমেন্ট।
১৫ ঘণ্টা আগে
প্রতিবন্ধী অধিকার আন্দোলনের অন্যতম অগ্রদূত জুডি হিউম্যানের জীবনের সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে সিনেমা। ‘বিয়িং হিউম্যান’ নামের এই বায়োপিক বানিয়েছেন ২০২২ সালে ‘কোডা’ সিনেমার জন্য অস্কারজয়ী পরিচালক সিয়ান হেডার।
১৫ ঘণ্টা আগে
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশের আট বিভাগে আয়োজন করা হচ্ছে ‘কবীর-লালন ভাবসংগীত উৎসব’। ১১ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে এই উৎসব আয়োজন করেছে লালন বিশ্বসংঘ।
১৫ ঘণ্টা আগে