ঈদ উপলক্ষে টিভি চ্যানেলগুলো প্রচার করবে বেশ কিছু নতুন পূর্ণদৈর্ঘ্য সিনেমা। এসব সিনেমার খবর থাকছে এই প্রতিবেদনে।
বরবাদ (এটিএন বাংলায় ঈদের দ্বিতীয় দিন বেলা ২টা ৩০ মিনিট): পরিচালনা মেহেদী হাসান হৃদয়, অভিনয় শাকিব খান, ইধিকা পাল, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।
অন্তরাত্মা (চ্যানেল আইয়ে ঈদের দিন সকাল ১০টা ১৫ মিনিট): পরিচালনা ওয়াজেদ আলী সুমন, অভিনয় শাকিব খান, দর্শনা বণিক প্রমুখ।
দাগী (চ্যানেল আইয়ে ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিট): পরিচালনা শিহাব শাহীন, অভিনয় আফরান নিশো, তমা মির্জা প্রমুখ।
প্রিয় মালতী (চ্যানেল আইয়ে ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিট): পরিচালনা শঙ্খ দাশগুপ্ত, অভিনয় মেহজাবীন চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট প্রমুখ।
ইনসাফ (চ্যানেল আইয়ে ঈদের চতুর্থ দিন সকাল ১০টা ১৫ মিনিট): পরিচালনা সঞ্জয় সমদ্দার, অভিনয় তাসনিয়া ফারিণ, শরিফুল রাজ, মোশাররফ করিম প্রমুখ।
নকশী কাঁথার জমিন (চ্যানেল আইয়ে ঈদের ষষ্ঠ দিন সকাল ১০টা ১৫ মিনিট): পরিচালনা আকরাম খান। অভিনয় জয়া আহসান, ফারিয়া শামস শেওতি, ইরেশ যাকের, রওনক হাসান প্রমুখ।
জ্বিন ৩ (চ্যানেল আইয়ে ঈদের ৭ম দিন সকাল ১০টা ১৫ মিনিট): পরিচালনা কামরুজ্জামান রোমান, অভিনয় নুসরাত ফারিয়া, আবদুন নূর সজল প্রমুখ।
উৎসব (মাছরাঙা টিভিতে ঈদের দিন বেলা ২টা ২০ মিনিট): পরিচালনা তানিম নূর। অভিনয় জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, আফসানা মিমি প্রমুখ।
কাজলরেখা (মাছরাঙা টিভিতে ঈদের ৩য় দিন বেলা ২টা ২০ মিনিট): পরিচালনা গিয়াসউদ্দিন সেলিম, অভিনয় মন্দিরা চক্রবর্তী, সাদিয়া আয়মান, শরিফুল রাজ, রাফিয়াত রশিদ মিথিলা প্রমুখ।

প্রতারণা ও মানহীনতার দায়ে মনজুরুল ইসলাম মেঘ প্রযোজিত ছয় সিনেমার আবেদন বাতিল করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। সেই সঙ্গে প্রতারণার দায়ে কেন প্রযোজক মনজুরুল ইসলাম মেঘের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, জানতে চেয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
২১ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গের প্রখ্যাত নির্মাতা গৌতম ঘোষ ও বাংলাদেশি প্রযোজক হাবিবুর রহমান খান এ পর্যন্ত একসঙ্গে তিনটি সিনেমা নির্মাণ করেছেন। ‘পদ্মা নদীর মাঝি’, ‘মনের মানুষ’ ও ‘শঙ্খচিল’-এর পর আরেকটি সিনেমা নিয়ে পরিকল্পনা করছেন তাঁরা।
১ দিন আগে
ক্যানসার প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রকাশিত হলো ‘মিতু জিতুর গল্প’ শিরোনামের গান। লিখেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী চিকিৎসক কাজী সালেহীন। সুর ও সংগীত পরিচালনা, মিক্সিং-মাস্টারিংসহ সার্বিক তত্ত্বাবধান করেছেন এস কে সমীর।
১ দিন আগে
অ্যানিমেপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় ফিরছে ‘পোকেমন’। সম্প্রতি সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত পোকেমন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠানে পোকেমন নিয়ে নতুন সিনেমার ঘোষণা দেওয়া হয়েছে।
১ দিন আগে