
‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’ ঘোষণা করা হয়েছে। গত ৩১ অক্টোবর মঙ্গলবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ‘বিউটি সার্কাস’ সিনেমার জন্য যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পঞ্চমবারের মতো এ সম্মাননা পেয়েছেন তিনি।
জয়ার সঙ্গে পঞ্চমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন জনপ্রিয় শব্দ প্রকৌশলী রিপন নাথ। মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ চলচ্চিত্রে শব্দগ্রাহক হিসাবে অসামান্য অবদানের জন্য তাঁকে ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ‘শ্রেষ্ঠ শব্দগ্রাহক’ হিসাবে ভূষিত করা হয়।
পুরস্কার পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে জয়া আহসান আজকের পত্রিকাকে বলেন, ‘পুরস্কার পাওয়ার অনুভূতি সব সময় সুন্দর। আমার সব সময় চেষ্টা থাকে দর্শকদের ভালো কিছু দেওয়ার। আর এর সঙ্গে স্বীকৃতি পেলে তো ভালোই লাগে।’
পঞ্চমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে রিপন নাথ আজকের পত্রিকাকে বলেন, ‘এর আগে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি, এবারেরটা পঞ্চম। কর্মক্ষেত্রে যথাযোগ্য সম্মান ও স্বীকৃতি পেলে কাজের গতি বাড়ে। আর হাওয়া চলচ্চিত্রের জন্য আমরা সবাই অনেক পরিশ্রম করেছি, তাই এই সম্মাননা আমার কাছে বিশেষ কিছু।’
আনন্দের মধ্যেও রিপন নাথের কণ্ঠে ছিল আক্ষেপের সুর। তাঁর কথায়, ‘‘হাওয়া’ সিনেমায় আমরা আরও পুরস্কার আশা করেছিলাম। অন্তত আরও বেশ কয়েকটি বিভাগে আমি যোগ্য ছিলাম।’
উল্লেখ্য, এর আগে নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত ‘গেরিলা’ চলচ্চিত্রে বিলকিস বানু চরিত্রে এবং রেদওয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’ চলচ্চিত্রে সাংবাদিক নবনী আফরোজ চরিত্রে অভিনয় করে টানা দুইবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন জয়া আহসান। এরপর তিনি অনিমেষ আইচ পরিচালিত ‘জিরো ডিগ্রী’ ও অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ চলচ্চিত্রে অভিনয় করে একই বিভাগে আরও দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।। আর রিপন নাথ এর আগে ‘চোরাবালি (২০১২)’, ‘আয়নাবাজি (২০১৬)’, ‘ঢাকা অ্যাটাক (২০১৭)’, ‘ন’ডরাই (২০১৯)’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন রিপন নাথ।

২০১৭ সালে মুক্তি পেয়েছিল ‘লালটিপ’খ্যাত নির্মাতা স্বপন আহমেদের সবশেষ সিনেমা ‘পরবাসিনী’। প্রায় ১০ বছর পর নতুন সিনেমা নির্মাণ করছেন তিনি। নাম ‘দ্য অরেঞ্জ’। সম্প্রতি এই সিনেমায় যুক্ত হলেন তৌকীর আহমেদ, ফয়জুল ইয়ামিন ও স্বর্ণালী চৈতি।
১৮ ঘণ্টা আগে
নতুন ফোঁক গান প্রকাশ করলেন বাংলাদেশি বংশোদ্ভূত পাকিস্তানি পপ গায়ক আলমগীর হক। চলতি মাসের শুরুতে সোশ্যাল মিডিয়ায় আলমগীর জানিয়েছিলেন, নতুন একটি ফোক গান করছেন। শিগগির প্রকাশ করবেন সেই গান। সেই কথা অনুযায়ী ২৯ আগস্ট তিনি প্রকাশ করলেন তাঁর গাওয়া বাংলা লোকগান।
১৯ ঘণ্টা আগে
নব্বইয়ের দশকে গতির ঝড় তোলা ‘ডেজ অব থান্ডার’-এর ইঞ্জিন গর্জে উঠছে আবারও। প্রায় চার দশক পর তৈরি হচ্ছে সাড়াজাগানো রেসিং সিনেমাটির সিকুয়েল। প্রথম সিনেমায় টম ক্রুজের বিপরীতে ছিলেন নিকোল কিডম্যান। এবার তাঁর সঙ্গী হচ্ছেন অ্যান হ্যাথাওয়ে।
২০ ঘণ্টা আগে
ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অপরাধভিত্তিক সিরিজ ‘ক্রাইম প্যাট্রল’ এবার হাজির হচ্ছে ভিন্ন এক আবহ নিয়ে। আজ থেকে সনি টিভিতে শুরু হচ্ছে ক্রাইম প্যাট্রলের নতুন সিজন। ‘ক্রাইম প্যাট্রল—ক্রাইম কা কারেন্ট সিজন’ নামের এই সিজনে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে অজয় দেবগনকে।
২১ ঘণ্টা আগে