২০১৪ সালে বিচ্ছেদের পর আর কোনো নতুন সম্পর্কে জড়াননি অভিনেত্রী আজমেরী হক বাঁধন। একমাত্র কন্যা মিশেল আমানি সায়রাকে নিয়েই কাটছিল তাঁর দিন। অনেক কাছের মানুষ তাঁকে নতুন সম্পর্কে জড়ানোর পরামর্শ দিলেও বরাবরই এড়িয়ে গেছেন। বিচ্ছেদের দশ বছর পর একজন জীবনসঙ্গীর কথা ভাবছেন অভিনেত্রী।
গত মাসে নিজের ৪১তম জন্মদিনে বাঁধন জানিয়েছিলেন, তাঁর মেয়ে সায়রা চায়, মায়ের জীবনে কেউ আসুক। এবার অভিনেত্রী জানালেন, তিনিও জীবনসঙ্গী নিয়ে নতুন করে ভাবছেন। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাঁধন বলেন, ‘আমার মেয়ে ধীরে ধীরে বুঝছে, মাকে সবকিছু একা একাই করতে হয়। সবকিছু দেখে মেয়ের মনে হয়েছে, মায়ের একজন সঙ্গী দরকার। এত বছর আমি চিন্তা করিনি। সম্ভবত এখন চিন্তা করছি। কেননা, একজন জীবনসঙ্গী যদি থাকে অসুবিধা তো নাই।’
বাঁধন জানান, গত দেড় বছর ধরে বিয়ের কথা ভাবছেন তিনি। জীবনের এই সময়ে বিয়ে নিয়ে ভাববার কারন জানিয়ে বাঁধন বলেন, ‘৪০ বছর বয়স পার হয়ে গেছে তো। আগেও বলছি, ৪০ বছরে আমি অন্য রকম একটা জীবন লাভ করেছি। তাই এই নতুন জীবনে মনে হয়েছে, একজন সঙ্গী থাকতেই পারে। সঙ্গী ছাড়া তো মানুষ থাকতে পারে না। আমার পুরো জীবনটা সঙ্গী ছাড়াই কেটেছে, অলমোস্ট।’

বাঁধন বলেন, ‘বিয়ে হোক বা ওই রকম কিছু হোক, আমার জীবনে কখনো সত্যিকারের একজন সঙ্গী পাইনি। সব সময় হয় একজন দানব পেয়েছি, না হলে যে আমাকে অত্যাচার করছে। আমাকে অ্যাবিউজ করছে, এ রকম মানুষই পেয়েছি। আমার জীবনে যারা এসেছে, সবাই বাধা হিসেবেই এসেছে। আমার চলার পথটাকে মসৃণ করতে আসেনি কেউ। তাই আমার জীবনে যারা বাধা হবে, তারা তো আমার জীবনে থাকতে পারবে না। এটা সম্ভবও না। তাই ওই অর্থে আমি কোনো জীবনসঙ্গী পাইনি, এটা সত্যি। সব মিলিয়ে এখন মনে হয়েছে, পথচলার একজন সঙ্গী হতেই পারে।’

কেমন পাত্র খুঁজছেন, তা নিয়েও কথা বলেছেন এই অভিনেত্রী। বাঁধন বলেন, ‘জীবনসঙ্গীর ক্ষেত্রে আমাকে আমার মতো যে গ্রহণ করবে, সেই জিনিসটা খুব জরুরি। আর এটা আমাদের সমাজে তো খুবই দুর্লভ। এ রকম না যে আশপাশে অজস্র খুঁজে পেয়েছি, সে রকমও না। আমি এখনো কাউকে খুঁজে পাইনি। জীবনসঙ্গী শব্দটা যে বুঝবে, সে রকম কেউ যদি আসে, নিঃসন্দেহে সঙ্গী হিসেবে তার সঙ্গে পথচলা যাবে।’
২০১০ সালের ৮ সেপ্টেম্বর মাশরুর হোসেন সিদ্দিকীকে বিয়ে করেছিলেন আজমেরী হক বাঁধন। ২০১৪ সালের ২৬ নভেম্বর তাঁদের বিচ্ছেদ হয়।

‘হালদা’, ‘ছিটকিনি’সহ বেশ কিছু প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন রুনা খান। নতুন আরেক সিনেমার শুটিং শুরু করলেন তিনি। ‘জলপবন’ নামের সিনেমাটি পরিচালনা করছেন রাজন তালুকদার। এর শুটিংয়ে রুনা খান বর্তমানে আছেন সুনামগঞ্জের হাওর এলাকায়। সেখানে ১৫ আগস্ট থেকে চলছে জলপবনের শুটিং। চলবে এ মাসজুড়ে।
১৩ ঘণ্টা আগে
গত মাস থেকে ইউরোপে সংগীতসফরে ব্যস্ত সময় পার করছেন নগরবাউল জেমস। এখন তিনি রয়েছেন ইতালিতে, পারফর্ম করছেন দেশটির বিভিন্ন শহরে। কয়েক দিন আগে গান শুনিয়েছেন রোম শহরে। সেই কনসার্টের পর জেমস ও তাঁর সফরসঙ্গীদের বিরুদ্ধে হোটেল রুম নোংরা ও অগোছালো রেখে বেরিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি সত্যি নয় বলে জানিয়েছেন
১৩ ঘণ্টা আগে
দুই দশকের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে অপূর্বর সিনেমার সংখ্যা মাত্র দুটি। বড় পর্দায় অভিষেক ২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ দিয়ে। প্রায় এক দশকের বিরতির পর ২০২৪ সালে টালিউডের ‘চালচিত্র’ সিনেমায় দেখা যায় তাঁকে। এবার আর দীর্ঘ অপেক্ষা নয়, অপূর্ব জানালেন—সিনেমা নিয়ে নতুন করে পরিকল্পনা করছেন তিনি। এরই মধ্যে
১৪ ঘণ্টা আগে
গতকাল দেশের সিনেপ্লেক্সে মুক্তি পেল নতুন দুই হলিউড সিনেমা। হরর ঘরানার ‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’-এর সঙ্গে দেখা যাচ্ছে ‘পাও প্যাট্রল: দ্য ডাইনো মুভি’ নামের অ্যানিমেশন সিনেমা।
১৪ ঘণ্টা আগে