‘ভৰ্গ’ শিরোনামের সিনেমায় একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন টালিউড অভিনেতা সৌরভ দাস আর প্রান্তিকা দাস। সিনেমাটি পরিচালনা করছেন শুভম রায়। সিনেমাটির মাধ্যমে নেওয়া হয়েছে একটি মানবিক উদ্যোগ। নির্মাতারা জানিয়েছেন, এর লভ্যাংশের পুরোটাই ব্যবহৃত হবে পশ্চিমবঙ্গের নদিয়ার একটি হাসপাতাল তৈরির কাজে।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন খরাজ মুখার্জি। সিনেমাটিতে অভিনয় ও মানবিক উদ্যোগ নিয়ে তিনি বলেন, ‘পরিচালক শুভম রায়ের সঙ্গে এটা আমার প্রথম সিনেমা। খুব ভালো লেগেছে কাজটা করতে। শুভম খুব পরিশ্রমী। সবচেয়ে বড় বিষয় হলো, এই সিনেমার লভ্যাংশের পুরোটাই ব্যবহৃত হবে নদিয়ার একটি হাসপাতাল তৈরির কাজে। বিষয়টি আমার কাছে অনেক ভালো লেগেছে।’
সিনেমার গল্প এগিয়েছে কৌস্তভ আর শর্মিলার সুখী পরিবারকে ঘিরে। শর্মিলার বাবা সৌমেন্দু সান্যাল সমাজসেবা করে। হঠাৎ তাদের জীবনে অন্ধকার ঘনিয়ে আসে। সেই পরিস্থিতি থেকে কীভাবে উদ্ধার পায় তারা, সেটাই দেখা যাবে সিনেমাটিতে। এতে কৌস্তভের ভূমিকায় অভিনয় করেছেন সৌরভ। আর শর্মিলার ভূমিকায় প্রান্তিকা। শর্মিলার বাবা সৌমেন্দুর চরিত্রে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়।
সৌরভ দাস বলেন, ‘পরিচালক শুভমের সঙ্গে আমার পরিচয় ছিল। কিন্তু এই প্রথম একসঙ্গে কাজ করলাম। গল্পটা যখন আমাকে বলেছিলেন, আমার চরিত্রটা খুব পছন্দ হয়েছিল। আরও একটা জিনিস ভালো লেগেছে, প্রযোজক লাভের পুরো টাকাটাই একটা হাসপাতাল তৈরির কাজে ব্যয় করবেন।’

নির্বাচনী সংস্কার ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
৬ ঘণ্টা আগে
ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ঢাকা, কুষ্টিয়াসহ দেশজুড়ে বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জাত-ধর্মের বিভাজন অতিক্রম করে লালনের যে গান, দর্শন ও অসাম্প্রদায়িক মানবতাবোধ মানুষকে...
১৫ ঘণ্টা আগে
পাঁচ দশক আগে মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু করেছিলেন আজিজুল হাকিম। নাট্যজন মামুনুর রশীদের হাত ধরে শুরু হওয়া সেই পথচলা এখনো চলমান। দীর্ঘ এই যাত্রায় মঞ্চের পাশাপাশি টিভি নাটক ও সিনেমাতেও সমান সাফল্য পেয়েছেন। চলতি বছর অভিনয় ক্যারিয়ারের ৫০ বছরে পা দিয়েছেন এই গুণী অভিনেতা।
১৫ ঘণ্টা আগে
আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রাফাহ নানজিবা তোরসার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘কাট-পিস’। এটি তোরসা অভিনীত তৃতীয় সিনেমা। কাট-পিসের আগে তিনি শেষ করেছেন ‘মাটি’ ও ‘নির্জন স্বাক্ষর’ নামের দুটি সিনেমার কাজ। কাট-পিস সিনেমার মুক্তি উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা স্বাধীন খসরুর বিরুদ্ধে...
১৫ ঘণ্টা আগে