ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নায়ক, পরিচালক ও প্রযোজক আলমগীর হাসপাতালে ভর্তি আছেন তিন দিন হলো। মঙ্গলবার দুপুরে অসুস্থতার খবর প্রকাশের পর থেকে উদ্বিগ্ন দেশ-বিদেশে থাকা তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। এখন কেমন আছেন আলমগীর? তাঁর স্ত্রী প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা জানালেন, এখন অবস্থা কিছুটা ভালো।
‘তবে ১০ দিন চিকিৎসকের পর্যবেক্ষণে থাকতে হবে। তাঁর ফুসফুসের সিটি স্ক্যান করানো হয়েছে। অক্সিজেন স্যাচুরেশন ঠিকঠাক আছে। সব খাবারই খেতে পারছেন। শুরুতে খুসখুসে কাশি ও মাথাধরা থাকলেও এখন তেমন কোনো উপসর্গ নেই’, জানিয়েছেন রুনা লায়লা।
কিছুদিন আগে সপরিবারে করোনার দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিয়েছিলেন আলমগীর। এর আগ থেকেই সামান্য খুসখুসে কাশি ছিল ঢাকাই ছবির এ নায়কের। গলা জ্বলছিল। স্ত্রীকে জানিয়েছিলেন এ উপসর্গের কথা। রুনা পরামর্শ দিয়েছিলেন গার্গল করার। একই উপসর্গ ছিল রুনারও। দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নেওয়ার পর বাসায় এসে দীর্ঘক্ষণ বিশ্রাম নিয়েছিলেন আলমগীর। ঘুম থেকে ওঠার পর কাশির মাত্রা বাড়ে। নিশ্চিত হওয়ার জন্য সস্ত্রীক করোনা পরীক্ষা করান। পরীক্ষায় আলমগীরের ফলাফল পজিটিভ আসে। রুনা লায়লার আসে নেগেটিভ।
‘এরপর উদ্বিগ্ন হয়ে পড়ি। কয়েকজন চিকিৎসককে ফোন করার পর একটি হাসপাতালে কেবিন পেলাম। সেখানেই ভর্তি করানো হয়। ভাবলাম, বাড়িতে রাখার চেয়ে হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা গেলে ভালো হয়’, বললেন রুনা লায়লা। সেই থেকে হাসপাতালেই দিন কাটাচ্ছেন নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী আলমগীর।
বাড়ি থেকে নিয়মিত খাবার পাঠানো হচ্ছে। এ নায়কের মাছ খুব পছন্দ। তাই আলমগীরের বাসায় এ কদিন প্রতি বেলায় মাছ রান্না হচ্ছে। হাসপাতালে বসে সেগুলোই খাচ্ছেন তিনি।
রুনা বললেন, ‘অবস্থা ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। ১০ দিন চিকিৎসকের পর্যবেক্ষণে থাকতে হবে। সবাই দোয়া করুন। সৃষ্টিকর্তা সবাইকে সুস্থ রাখুন।’

পথচলার ২২ বছর উপলক্ষে ৮ অক্টোবর স্টার সিনেপ্লেক্সের সব শাখায় যেকোনো সিনেমার একটি টিকিট কিনলে আরও একটি টিকিট বিনা মূল্যে পাওয়া যাবে। দর্শকেরা ফেসবুক পেজে স্মৃতি শেয়ার করে জিততে পারবেন বিনা মূল্যের মুভি ভাউচারও।
১১ ঘণ্টা আগে
২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’ সিনেমায় সবশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও কারিনা কাপুর। সে সময় ‘ছম্মক ছাল্লো’, ‘ক্রিমিনাল’-এর মতো গানে তাঁদের রসায়ন প্রশংসা পেয়েছিল। এরপর কেটে গেছে ১৫টি বছর। অবশেষে দীর্ঘ বিরতি ভেঙে আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তাঁরা।
২১ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন চিত্রনায়ক কাজী মারুফ। তবে দেশের সিনেমার প্রতি ভালোবাসা এখনো আছে আগের মতোই। যুক্তরাষ্ট্র থেকে নির্মাণ করেছেন ‘গ্রীন কার্ড’। ২০২৪ সালের রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। দুই বছর পর আবার সিনেমা নির্মাণের কাজ শুরু করছেন তিনি।
২১ ঘণ্টা আগে
সংগীতশিল্পী সুজিত মোস্তফার নতুন গান ‘সাদা শেফালী’। প্রকৃতি আর ভালোবাসার আবেশে সাজানো গানটি লিখেছেন জাহিদুল ইসলাম। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন সুজিত মোস্তফা, সংগীত আয়োজন করেছেন শওকত আলী ইমন।
১ দিন আগে