সৃজিত মুখার্জির ‘দশম অবতার’ মুক্তি পাবে আগামী ১৯ অক্টোবর। সিনেমাটি তৈরি হয়েছে ‘বাইশে শ্রাবণ’ ও ‘ভিঞ্চি দা’ সিনেমার মিশেলে। বাইশে শ্রাবণের প্রিক্যুয়েল এটি। দশম অবতার দিয়ে টালিউডে প্রথম কপ ইউনিভার্স তৈরি করছেন সৃজিত। ইতিমধ্যেই ট্রেলার হইচই ফেলে দিয়েছে সিনেমাপ্রেমীদের মধ্যে। আর সেই হইচইয়ের আওয়াজ গিয়ে পৌঁছাল বলিউড পাড়াতেও।
বলিউডের ‘সিংহম’ অজয় দেবগন টুইটারে সিনেমাটির জন্য জানালেন শুভেচ্ছা। অজয় লিখলেন, ‘শুভ মহালয়া। দশম অবতার, বাংলার প্রথম অরিজিনাল কপ ইউনিভার্স। সিংহমের তরফ থেকে প্রবীরকে শুভেচ্ছা।’
‘দশম অবতার’-এর ফার্স্টলুক প্রকাশের পরই প্রত্যাশার পারদ চড়তে থাকে। সেই প্রত্যাশা আরও বাড়িয়ে দেয় ছবির ট্রেলার। যাতে দেখা যায়, কলকাতা শহরে ঘটছে একের পর এক খুনের ঘটনা। খুন করার পর কৃষ্ণের দশটি অবতারের একটি করে উপাদান রেখে যাচ্ছে। সেই সিরিয়াল কিলারকে খুঁজতে নেমেছে পুলিশ কর্মকর্তা প্রবীর রায় চৌধুরী (প্রসেনজিৎ) ও বিজয় পোদ্দার (অনির্বাণ ভট্টাচার্য)। একসঙ্গে মিশনে নামলেও তাদের মতের অনেক অমিল।
এদিকে দশম অবতারের ট্রেলার প্রকাশের পর থেকেই বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের একটি চুমুর দৃশ্য নিয়ে চলছে আলোচনা। ৩ মিনিট ১৫ সেকেন্ডের ট্রেলারের একটি দৃশ্যে অনির্বাণকে দেখা যায় জয়াকে চুমু খেতে। অনেকে জয়ার এমন সাহসী অভিনয়ের যেমন প্রশংসা করছেন, তেমন সমালোচনাও করছেন অনেকে।
চলতি মাসেই সিনেমার ক্যারেক্টার লুক প্রকাশের পর জয়া আহসানের চরিত্র নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। অন্য চরিত্রগুলোর ধরন প্রকাশ করলেও রহস্যে ঢাকা ছিল জয়ার চরিত্রটি। সেই রহস্য রয়ে গেল ট্রেলারেও। দুই পুলিশ কর্মকর্তা যখন হন্যে হয়ে খুনিকে খুঁজছে, তখন জয়া এসে বলছেন, তিনি সিরিয়াল কিলারকে চেনেন।
প্রসঙ্গত, এর আগে ‘দশম অবতার’র ট্রেলার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে প্রসেনজিৎকে শুভেচ্ছা জানিয়েছিলেন অমিতাভ বচ্চন। এক পোস্টে লিখেছিলেন, ‘বুম্বা, প্রত্যেকবারের মতোই তোমার জন্য শুভকামনা।’
‘দশম অবতার’ নিয়ে অমিতাভের কাছ থেকে শুভেচ্ছাবার্তা পেয়ে উচ্ছ্বাস প্রকাম করেছিলেন প্রসেনজিৎ। প্রসেনজিৎ তখন বলেন, ‘ওনার মতো অভিনেতার কাছ থেকে প্রশংসা পেয়ে আমি অভিভূত। এটা শুধু আমার জন্য নয়, সৃজিতের নেতৃত্বে আমাদের পুরো টিমের কাছেই এক বিশাল প্রাপ্তি। তিনি আরও বলেন, ‘ভারতীয় সিনেমায় তিনি যে উচ্চতায় রয়েছেন, সেখানে ওনার শুভেচ্ছা এই বছরের শারদীয়া উৎসবে আলাদা মাত্রা যোগ করল। আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ।’

প্রেক্ষাগৃহে সাফল্যের পর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ডেসপিকেবল মি’-এর সপ্তম সিনেমা ‘মিনিয়নস অ্যান্ড মনস্টারস’। আগামী ২৮ অক্টোবর পিককে মুক্তি পাবে সিনেমাটি।
৪ ঘণ্টা আগে
জাহিদ প্রীতমের ‘হ্যাপিলি ম্যারিড’ দিয়ে ওটিটিতে নাম লিখিয়েছেন ছোট পর্দার নিয়মিত মুখ অভিনেত্রী কেয়া পায়েল। এতে তাঁর বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে আরিফিন শুভকে। সব কাজ শেষে মুক্তির অপেক্ষায় আছে ওয়েব ফিল্মটি। আগামী ৭ অক্টোবর রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে হ্যাপিলি ম্যারিড।
১৬ ঘণ্টা আগে
দেশের পাশাপাশি বিদেশেও মঞ্চনাটকে অভিনয় ও নির্দেশনা দেওয়ার অভিজ্ঞতা আছে নাট্যজন মামুনুর রশীদের। এবার প্রথমবারের মতো নেপালের নাট্যদলের জন্য নেপালি ও ইংরেজি ভাষার নাটকের নির্দেশনা দিলেন তিনি। নাটকটিতে অভিনয় করেছেন নেপাল, আয়ারল্যান্ড ও হংকংয়ের শিল্পীরা।
১৭ ঘণ্টা আগে
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে সরকারি অনুদানে তৈরি হচ্ছে ‘দেনা পাওনা’। ২০২২-২৩ অর্থবছরে অনুদান পাওয়া সিনেমাটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। শুরুতে প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করলেও পরবর্তী সময়ে তাঁর পরিবর্তে সাদিয়া জাহান প্রভাকে নিয়ে সিনেমার কাজ শুরু করেন পরিচালক।
১৭ ঘণ্টা আগে