জার্মানির শ্লিঙ্গেল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২১-এ পুরস্কার জিতেছে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘রিকশা গার্ল’। উৎসবের সমাপনীর রাতে পুরস্কৃত ছবিগুলোর নাম ঘোষণা করা হয়। উৎসবের সর্বোচ্চ পদক এসএলএম টপ অ্যাওয়ার্ড জিতেছে ‘রিকশা গার্ল’। ১৬ অক্টোবর রাত ১০টায় এ ঘোষণা দেওয়া হয়।
১৯৯৬ সাল থেকে শিশু-কিশোরদের জন্য নির্মিত চলচ্চিত্র নিয়ে আয়োজিত হচ্ছে এই উৎসব। এবার ৭৭টি ফিচার ফিল্ম এবং ১১৬টিরও বেশি শর্টফিল্ম বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করে। মনোনীত চলচ্চিত্রগুলো থেকে বিচারকমণ্ডলী কর্তৃক নির্বাচিত আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের ‘রিকশা গার্ল’ সর্বোচ্চ পুরস্কার পায়। খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা অমিতাভ রেজা ও উৎসব কর্তৃপক্ষ।
‘রিকশা গার্ল’ নিয়ে সাত দিনের সফর শেষে ১৫ অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরেছেন অমিতাভ রেজা। অমিতাভ বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে সুখস্মৃতি নিয়ে ঢাকায় নেমেই পেলাম আরেক উৎসব থেকে সর্বোচ্চ পুরস্কার পাওয়ার খবর। এটা যে কেমন আনন্দের বিষয়, সেটি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এসব প্রাপ্তি আরও সামনে যাওয়ার বিষয়ে উৎসাহ জোগায়।’
এদিকে ৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোয় অনুষ্ঠিত মিল ভ্যালি উৎসবে প্রথম দেখানো হয় ছবিটি।
নির্মাতা জানিয়েছেন প্রথম প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশের ৩৫০ জন দর্শক ও চলচ্চিত্র সমালোচক উপস্থিত ছিলেন। একই উৎসবের দ্বিতীয় প্রদর্শনীতে ২০০ এবং অনলাইনে একটি প্রদর্শনীতে দর্শক ছিলেন ৫০০ জন।

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
১৬ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
১৬ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
১৬ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
১৭ ঘণ্টা আগে