ঈদে মুক্তি পাচ্ছে বহুল প্রতিক্ষিত সিনেমা ‘শান’। এই সিনেমাটির ‘চলো পাখি হই’ শিরোনামের গানটির টিজার প্রকাশিত হয়েছিল গত বছর। সে সময় পুরো গান প্রকাশ না হওয়ায় অনেকেই আশাহত হয়েছিলেন বলে জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এবার পয়লা বৈশাখ উপলক্ষে প্রকাশ করা হলো ‘চলো পাখি হই’ গানটির ফুল ভার্শন।
প্রসেনের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন আহমেদ হুমায়ূন। গানটি গেয়েছেন বলিউডের দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী আরমান মালিক ও পলক মুচ্ছল।
‘শান’ সিনেমার পরিচালক এম রাহিম জানালেন গানটি মূলত ‘শান’ এর পক্ষ থেকে দর্শকদের জন্য নববর্ষের উপহার। পরিচালক আরও জানালেন, বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে সাধারণত যেকোনো বড় কন্টেন্ট (টিজার, ট্রেলার, গান) সন্ধ্যার সময় প্রকাশ পায়। কিন্তু প্রথা ভেঙে এবার গানটি সকাল ১০টায় ইউটিউবে প্রকাশ করা হলো। কারণ গানটি যেহেতু নববর্ষের উপহার, তাই নববর্ষের দিনের শুরুর ভাগেই গানটি মুক্তি দেয়া।
সিনেমাটির মাধ্যমে ‘পোড়ামন ২’ ও ‘দহন’ এর পর ফের একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। পুলিশি অ্যাকশন থ্রিলার গল্প হওয়ায় সিনেমাটির শুটিং শুরু থেকেই ‘শান’ সিনেমাটি দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিলো। এবার দর্শকদেরই সেই আগ্রহ মিটাতে ঈদে আসছে এই সিনেমা।
ছবিটির গল্প আজাদ খানের। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিল্মম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান।
সিনেমাটিতে পূজা চেরি ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুনা বিশ্বাসসহ অনেকেই।
সিনেমাটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন বলিউডের আব্বাস আলি মোঘল। যিনি কলকাতার ‘প্যানথার’ এবং বলিউডের ‘হেইট স্টোরি ২-৩-৪’, ‘ডিয়ার জিন্দেগি’, ‘এম এস ধোনি’, ‘হামারি আধুরি কাহানি’, ‘আশিকি ২’, ‘অগ্নিপথ’, ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই’সহ অসংখ্য সিনেমায় স্টান্ট ও অ্যাকশন দৃশ্য করেছেন।

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
১১ মিনিট আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
১৯ মিনিট আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
৩২ মিনিট আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৪ ঘণ্টা আগে