সারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ। এবার জানা গেল নতুন আরও এক সিনেমার খবর। ঈদে সিনেমা নিয়ে আসছেন আদর আজাদ ও শবনম বুবলী। ‘পিনিক’ নামের সিনেমাটি বানাচ্ছেন জাহিদ জুয়েল।
গতকাল জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশ করে ঈদে মুক্তির ঘোষণা দেওয়া হয়। পোস্টারেও পাওয়া গেল অ্যাকশনের আমেজ। বিশাল অস্ত্রাগারের মধ্যে পায়ের ওপর পা তুলে বসে আছেন আদর আজাদ। চোখে চশমা, ঠোঁটে জ্বলন্ত সিগারেট। পুরো ঘরে থরে থরে অস্ত্র সাজানো। ট্যাগ লাইনে লেখা ‘কেউ নিষ্পাপ না’।
আদর আজাদ ও শবনম বুবলী জুটির তৃতীয় সিনেমা পিনিক। এর আগে সৈকত নাসিরের ‘তালাশ’ ও সাইফ চন্দনের ‘লোকাল’ সিনেমায় দেখা গেছে এ জুটিকে। ২ নভেম্বর থেকে কক্সবাজার ও রামু এলাকায় শুরু হয়েছে শুটিং। ৩০ নভেম্বর পর্যন্ত টানা কাজ করে শুটিং শেষ করতে চান নির্মাতা। সিনেমার প্রধান সহকারী পরিচালকের কাজ করছেন অপূর্ব রানা।

পিনিক সিনেমাটি প্রযোজনা করছে ইউরো বাংলা এন্টারটেইনমেন্ট। সহপ্রযোজনা ও আয়োজকের দায়িত্বে আছেন অভিনেতা শিমুল খান। সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করছেন তিনি। সিনেমাটি নিয়ে শিমুল খান বলেন, ‘দারুণ গল্পের একটি সিনেমা পিনিক। চমৎকার লোকেশনে শুটিং হচ্ছে। ঈদের সময় মানুষ যে ধরনের সিনেমা দেখতে চায়, ঠিক সে রকম একটি সিনেমা। তাই রোজার ঈদে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
সিনেমাটিতে আরও অভিনয় করছেন আলিরাজ, ফজলুর রহমান বাবু, জয়িতা মহলানবীশ, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ, এ কে আজাদ সেতু, নাজনীন শবনম, নাফিস আহমেদ বিন্দু প্রমুখ।

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
১৭ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
১৭ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
১৭ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
১৮ ঘণ্টা আগে