দ্বিতীয়বার বাবা হতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের সুপারস্টার জিৎ। পরিবারের নতুন অতিথি আসার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেতা। বিশেষ ফটোশুটের ছবি পোস্ট করে নায়ক লিখেছেন, ‘খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের পরিবারের সদস্য সংখ্যা বাড়তে চলেছে। আমাদের দ্বিতীয় সন্তান আসতে যাচ্ছে। আমাদের প্রার্থনায় রাখবেন।’ প্রথম কন্যা সন্তান জন্মের ১১ বছর পর পরিবারে নতুন সদস্য আসতে চলেছে জিৎ-মোহনা দম্পতির।
২০১১ সালে স্কুল শিক্ষিকা মোহনার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন জিৎ। তাঁদের মেয়ের নাম নবন্যা। এদিন জিৎ মোহনা আর নবন্যার সঙ্গে চারটি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। তিনজনের পরনে ছিল সি গ্রিন রঙের পোশাক। বাবা আর মেয়ের মাঝে মধ্যমণি মোহনা। আর মোহনার বেবি বাম্পে হাত রেখেছেন জিৎ আর নবন্যা।
জিৎকে শুভেচ্ছা জানিয়েছেন নুসরাত জাহান, অঙ্কুশ হাজরারা। নুসরাত লিখেছেন, ‘শুভেচ্ছা! পুরো পরিবারকে’। অঙ্কুশ লিখেছে, ‘শুভেচ্ছা জিৎ দা’।
খুশি জিতের ভক্তরাও। একজন লিখেছেন ‘আজকের সেরা খবর। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আপনার পরিবারকে সুখ, শান্তি, ভালোবাসা আর আদরে ভরিয়ে রাখে।’ আরেকজনের মন্তব্য, ‘এভাবেই হাসতে থাকো সবাই মিলে।’
উল্লেখ্য, জিৎ-কে সামনে দেখা যাবে ‘বুমেরাং’ ও বাংলাদেশি নির্মাতা সঞ্জয় সমাদ্দারের ‘মানুষ’ সিনেমাতে। বুমেরাং সিনেমায় জিতের নায়িকা রুক্মিণী মৈত্র। অন্যদিকে মানুষ সিনেমাতে জিতের বিপরীতে দেখা যাবে বাংলাদেশের অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে মানুষের ফার্স্ট লুক। সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ২৪ নভেম্বর।

বিশ্বখ্যাত লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামের বিখ্যাত তোরণের নিচে শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে মুখরিত হয়ে উঠেছিল পাঁচটি শব্দ—‘পাঞ্জাবি আ গেয়ে ওয়েম্বলি ওয়ে!’ (ওয়েম্বলিতে এসে গেছে পাঞ্জাবিরা!)।
৫ ঘণ্টা আগে
পর্দায় চরিত্র রূপায়ণে জুড়ি নেই মোশাররফ করিমের। ভিজ্যুয়াল মিডিয়ায় কাজ শুরু ১৯৯৯ সালে ‘অতিথি’ নাটক দিয়ে। তারও এক দশক আগে থেকে মঞ্চনাটকের সঙ্গে তাঁর সম্পৃক্ততা। নিজের দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতা এবার তরুণ অভিনয়শিল্পীদের সঙ্গে ভাগ করে নেবেন মোশাররফ।
৯ ঘণ্টা আগে
ড্যানিয়েল ক্রেগের বিদায়ের পর রুপালি পর্দায় কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড—তা নিয়ে দীর্ঘদিন ধরে নানা জল্পনাকল্পনা চলছে। পরবর্তী জেমস বন্ড অভিনেতার নাম এখনো জানা না গেলেও সিনেমাটির বড় আপডেট পাওয়া গেল চিত্রনাট্যকার স্টিভেন নাইটের কাছে।
৯ ঘণ্টা আগে
পাকিস্তানের কাভিশ ব্যান্ডের সঙ্গে দেশের দুই জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ও মেঘদলকে নিয়ে গত বছরের ৫ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ কনসার্ট। তবে দেশের সার্বিক অবস্থা বিবেচনায় অনুমতি না পাওয়ায় সে সময় আয়োজনটি স্থগিত করা হয়।
৯ ঘণ্টা আগে