
পশ্চিমবঙ্গের টিভি চ্যানেলের অন্যতম জনপ্রিয় গেম শো ‘লাখ টাকার লক্ষ্মী লাভ’। এটি সঞ্চালনা করেন টালিউড অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। এবার এই শোয়ের অতিথি হিসেবে দেখা যাবে বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানকে। জুলাই মাসের ফিনালে পর্বে বিশেষ অতিথি থাকবেন তিনি। সান বাংলায় পর্বটি প্রচারিত হবে ৩১ জুলাই বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
১০ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জয়া অভিনীত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। কৌশিক গাঙ্গুলী পরিচালিত এই সিনেমার প্রচারে পশ্চিমবঙ্গে ব্যস্ত সময় পার করছেন জয়া। ছুটে বেড়াচ্ছেন বিভিন্ন হলে, সরাসরি কথা বলছেন দর্শকদের সঙ্গে, বিভিন্ন গণমাধ্যমে দিচ্ছেন সাক্ষাৎকার। এর অংশ হিসেবে লাখ টাকার লক্ষ্মী লাভ গেম শোতে অংশ নিলেন জয়া।
জয়া আহসান নাচে-গানে জমিয়ে তুলবেন এই বিশেষ পর্ব। ‘আমি মিস ক্যালকাটা’, ‘লাগে উরাধুরা’-এর মতো হিট গানে নাচবেন তিনি। শুধু প্রতিযোগী বা দর্শকেরা নন, সঞ্চালিকা সুদীপ্তা চক্রবর্তীও সমানভাবে মুগ্ধ জয়া আহসানের ক্যারিশমায়। তাঁদের দুজনের আড্ডা ও গল্প পর্বটিকে আরও প্রাণবন্ত করে তুলবে। সুদীপ্তা চক্রবর্তীর পাশাপাশি চার প্রতিযোগীর সঙ্গেও গল্প জমাবেন জয়া। তাঁদের জীবনসংগ্রামের কথা শুনবেন, সাহস জোগাবেন এবং উদ্যাপন করবেন সাফল্যের।
চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে, অনুষ্ঠানের সঞ্চালক সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে জয়ার আন্তরিক কথোপকথন এবং খুনসুটি এই বিশেষ পর্বকে আরও আকর্ষণীয় করে তুলেছে। দুজনের সহজ রসায়ন দর্শকদের জন্য বাড়তি পাওনা হতে চলেছে।
এদিকে মুক্তির পর প্রশংসিত হচ্ছে আজও অর্ধাঙ্গিনী। শুধু প্রশংসা নয়, প্রেক্ষাগৃহে ভালো ব্যবসাও করছে সিনেমাটি। এটি ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার সিকুয়েল। প্রধান তিন চরিত্র সুমনের ভূমিকায় অভিনয় করেছেন কৌশিক সেন, তার সাবেক স্ত্রী শুভ্রার চরিত্রে চূর্ণী গাঙ্গুলী ও বর্তমান স্ত্রী মেঘনার চরিত্রে জয়া আহসান। সুমনের অসুস্থতাকে কেন্দ্র করে শুভ্রা ও মেঘনার দেখা হওয়া এবং টানাপোড়েনকে ঘিরে তৈরি হয়েছিল অর্ধাঙ্গিনী। প্রথম পর্বের গল্প যেখানে শেষ হয়েছিল, তার বছর দুয়েক পরের ঘটনা নিয়ে তৈরি হয়েছে সিকুয়েল।

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১৬ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৭ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১৭ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
১৮ ঘণ্টা আগে