
চলতি বছর মুক্তি পেতে চলেছে ভারতে ইন্দিরা গান্ধী সরকারের জরুরি অবস্থা ঘোষণার প্রেক্ষাপটে নির্মিত সিনেমা ‘ইমার্জেন্সি’। বায়োপিকটির পরিচালনায় ও অভিনয়ে রয়েছেন কঙ্গনা রনৌত। মুক্তির আগে সব প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী। ইতিমধ্যে সিনেমাটি দেখার জন্য রাজনীতিবিদ প্রিয়াঙ্কা গান্ধীকে আমন্ত্রণ জানিয়েছেন। আমন্ত্রণ পেয়ে কী বললেন প্রিয়াঙ্কা?
সিনেমাটি ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ২১ মাসের প্রেক্ষাপটে নির্মিত, যখন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশি ও বিদেশি হুমকির তথ্য জানিয়ে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন।
কঙ্গনা সিনেমাটিতে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন। সিনেমাটি ১৭ জানুয়ারি মুক্তি পাবে বলে ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসকে (আইএএনএস) জানিয়েছেন কঙ্গনা।
কঙ্গনা আইএএনএস-কে বলেন, ‘আমি সংসদে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দেখা করেছিলাম এবং প্রথমেই তাঁকে বলেছিলাম, আপনাকে ইমার্জেন্সি দেখতে হবে। তিনি খুব সদয় ছিলেন। বলেছিলেন, হ্যাঁ, হয়তো দেখব।’

কঙ্গনা বলেন, ‘দেখা যাক, তাঁরা যদি সিনেমাটি দেখতে চান—আমি মনে করি, এটি একটি সংবেদনশীল এবং বুদ্ধিদীপ্ত উপস্থাপনা। আমি খুব যত্ন সহকারে ইন্দিরা গান্ধীর চরিত্রটি মর্যাদা দিয়ে ফুটিয়ে তুলেছি।’
অভিনেত্রী এ-ও বলেন, ‘যখন আমি গবেষণা শুরু করেছিলাম, তখন দেখলাম তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে প্রচুর আলোচনা। এটি তাঁর স্বামী বা বিভিন্ন বন্ধুর সঙ্গে সম্পর্ক এবং বিতর্কিত বিষয়গুলোর ওপর কেন্দ্রীভূত। তবে আমি অনুভব করেছি, প্রতিটি মানুষের জীবনে অনেক কিছু থাকে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে, তাঁদের জীবনের পুরুষদের সঙ্গে সম্পর্ক বা উত্তেজনাপূর্ণ ঘটনার মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয়। আমি তাঁকে এতটা মর্যাদা ও অনুভূতির সঙ্গে তুলে ধরেছি যে আমার মনে হয় সবার এই সিনেমাটি দেখা উচিত।’
কঙ্গনা আরও বলেন, ইন্দিরা গান্ধী অত্যন্ত প্রিয় নেত্রীও ছিলেন।

প্রেক্ষাগৃহে সাফল্যের পর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ডেসপিকেবল মি’-এর সপ্তম সিনেমা ‘মিনিয়নস অ্যান্ড মনস্টারস’। আগামী ২৮ অক্টোবর পিককে মুক্তি পাবে সিনেমাটি।
৩ ঘণ্টা আগে
জাহিদ প্রীতমের ‘হ্যাপিলি ম্যারিড’ দিয়ে ওটিটিতে নাম লিখিয়েছেন ছোট পর্দার নিয়মিত মুখ অভিনেত্রী কেয়া পায়েল। এতে তাঁর বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে আরিফিন শুভকে। সব কাজ শেষে মুক্তির অপেক্ষায় আছে ওয়েব ফিল্মটি। আগামী ৭ অক্টোবর রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে হ্যাপিলি ম্যারিড।
১৫ ঘণ্টা আগে
দেশের পাশাপাশি বিদেশেও মঞ্চনাটকে অভিনয় ও নির্দেশনা দেওয়ার অভিজ্ঞতা আছে নাট্যজন মামুনুর রশীদের। এবার প্রথমবারের মতো নেপালের নাট্যদলের জন্য নেপালি ও ইংরেজি ভাষার নাটকের নির্দেশনা দিলেন তিনি। নাটকটিতে অভিনয় করেছেন নেপাল, আয়ারল্যান্ড ও হংকংয়ের শিল্পীরা।
১৬ ঘণ্টা আগে
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে সরকারি অনুদানে তৈরি হচ্ছে ‘দেনা পাওনা’। ২০২২-২৩ অর্থবছরে অনুদান পাওয়া সিনেমাটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। শুরুতে প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করলেও পরবর্তী সময়ে তাঁর পরিবর্তে সাদিয়া জাহান প্রভাকে নিয়ে সিনেমার কাজ শুরু করেন পরিচালক।
১৬ ঘণ্টা আগে