উৎসবের মূল পুরস্কার পাম দি’ওর–এর জন্য কম্পিটিশন বিভাগে আসে বিশ্বনন্দিত পরিচালকদের ছবি। কিন্তু এর বাইরের ছবিগুলোর প্রতিযোগিতার জন্য ‘অন্য দৃষ্টি থেকে’ বা ‘আঁ সার্তে রিগা’ ক্যাটাগরি চালু হয় ১৯৭৮ সালে। ২০টি চলচ্চিত্র স্থান পায় এখানে, পুরস্কার প্রায় ৩০ হাজার ইউরো বা প্রায় ৩০ লাখ টাকা। প্রথমবারের মতো এই ক্যাটাগরিতে স্থান পেয়েছে আজমেরি হক বাঁধন অভিনীত এবং আব্দুল্লাহ মোহাম্মদ সাদ নির্মিত বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। আজ সিনেমাটির ভাগ্য নির্ধারিত হবে। ঘোষণা হবে বিজয়ীর নাম।
এ প্রসঙ্গে অভিনেত্রী বাঁধন তাঁর প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ‘আমরা যা পেয়েছি তা–ই অনেক। এত শ্রদ্ধা, এত ভালোবাসা, এত বড় বড় মানুষের সিনেমার সঙ্গে আমাদের সিনেমা প্রতিযোগিতা করছে এটাই অনেক বড় পাওয়া। যদি পুরস্কৃত হই, সেটা যেই ক্যাটাগরিতেই হোক, তার পুরো কৃতিত্ব পরিচালকের। তিনি সত্যিই মেধাবী। আমি বিশ্বাস করি একদিন অস্কার আসবে তাঁর হাত ধরে।’
প্রতিযোগিতার বাকি ১৯টি ছবি হলো জাপানের ‘অনোডা’, তাইওয়ানের ‘মানিবয়েজ’, যুক্তরাষ্ট্রের ‘ব্লু বায়ো’, হাইতির ‘ফ্রেদা’, রাশিয়ার ‘ডেলো’, ফ্রান্সের ‘বন মেরে’, মেক্সিকোর ‘নচে দে ফুয়েগো’, আইসল্যান্ডের ‘ল্যাম্ব’, তুরস্কের ‘কমিটমেন্ট হাসান’, যুক্তরাষ্ট্রের ‘আফটার ইয়েং’, ইসরায়েলের ‘লেট দেয়ার বি মর্নিং’, রাশিয়ার ‘আনক্লিনজিং দ্য ফিস্ট’, ফ্রান্সের ‘লা ত্রাভিয়েতা মাই ব্রাদার্স অ্যান্ড আই’, বুলগেরিয়ার ‘উইমেন ডু ক্রাই’, অস্ট্রিয়ার ‘গ্রেট ফ্রিডম’, বেলজিয়াম-রোমানিয়া-মেক্সিকোর ‘লা সিভিল’, চীনের ‘গেই ওয়ার’, নরওয়ের ‘দ্য ইনোসেন্টস’ এবং বেলজিয়ামের ‘প্লে গ্রাউন্ড’।
এবার ‘আঁ সার্তে রিগা’য় বিচারকদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্রিটিশ নারী নির্মাতা আন্ড্রেয়া আর্নল্ড। তাঁর নেতৃত্বে বিচারকের আসনে আরও থাকবেন আলজেরিয়ার পরিচালক মুনিয়া মেদু, ফরাসি অভিনেত্রী এলজা জিলবারস্তাইন, আর্জেন্টাইন পরিচালক দানিয়েল বরমান ও মার্কিন পরিচালক মাইকেল অ্যাঞ্জেলো কোভিনো।
৭৪তম কান উৎসবের সমাপনী হবে কাল ১৭ জুলাই।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১২ ঘণ্টা আগে