
নতুন ফোঁক গান প্রকাশ করলেন বাংলাদেশি বংশোদ্ভূত পাকিস্তানি পপ গায়ক আলমগীর হক। চলতি মাসের শুরুতে সোশ্যাল মিডিয়ায় আলমগীর জানিয়েছিলেন, নতুন একটি ফোক গান করছেন। শিগগির প্রকাশ করবেন সেই গান। সেই কথা অনুযায়ী ২৯ আগস্ট তিনি প্রকাশ করলেন তাঁর গাওয়া বাংলা লোকগান।
পল্লিকবি জসীমউদ্দীনের ‘ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না’ শিরোনামের গানটি তিনি রেকর্ডিং করেছেন তাঁর হোম স্টুডিওতে। ভাটিয়ালি ঘরানার মূল গানটি গেয়েছিলেন মরমি শিল্পী আব্বাসউদ্দীন আহমদ। প্রকাশের পরেই আলমগীরের কণ্ঠের ৭ মিনিট ৮ সেকেন্ড দৈর্ঘ্যের গানটি সংগীতানুরাগীদের নজর কেড়েছে। এরই মধ্যে অসংখ্য শ্রোতা গানটি শুনে ইতিবাচক মন্তব্য জানিয়েছেন।
গানটি নিয়ে সোশ্যালে আলমগীর লিখেছেন, ‘তিন সপ্তাহ আগে দেওয়া কথা অনুযায়ী নতুন লোকসংগীতটি প্রকাশ করলাম। গানটি কিংবদন্তি পল্লিকবি জসীমউদ্দীন (কথা) এবং লোকসংগীতের গুরু আব্বাসউদ্দীন আহমদকে (সুর-সংগীত) শ্রদ্ধার সঙ্গে উৎসর্গ করা হলো।’
আলমগীর হকের জন্ম ১৯৫৫ সালের ১১ আগস্ট ঢাকায়। শান্তিনগরে একটি সংগীতানুরাগী পরিবারে বেড়ে উঠেছেন তিনি। তাঁর বাবা ফার্মুজার হক ছিলেন একজন রাজনীতিবিদ ও সংগীতানুরাগী। স্বাধীনতাপূর্ব বাংলাদেশের প্রথম ব্যান্ড আইয়োলাইটসের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন আলমগীর। ১৯৭০-এর দশকে করাচির একটি ক্যাফেতে গান গেয়ে তাঁর ক্যারিয়ার শুরু হয়। ‘আলবেলা রাহি’, ‘দেখা না থা’র মতো গান গেয়ে তিনি রাতারাতি তারকা বনে যান। তাঁকে পাকিস্তানের ‘কিং অব পপ’ বলা হয়। পরে অনেক বাংলা গান ও লোকগান গেয়ে বাংলা-ভাষাভাষী মানুষের কাছেও জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। তাঁর গাওয়া কয়েকটি জনপ্রিয় বাংলা গান ‘আমায় ভাসাইলিরে’, ‘আমার হার কালা করলাম রে’ ইত্যাদি। আলমগীর হক এখন যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে থাকেন। সেখানেই নিয়মিত সংগীত চর্চা চালিয়ে যাচ্ছেন তিনি।

২০১৭ সালে মুক্তি পেয়েছিল ‘লালটিপ’খ্যাত নির্মাতা স্বপন আহমেদের সবশেষ সিনেমা ‘পরবাসিনী’। প্রায় ১০ বছর পর নতুন সিনেমা নির্মাণ করছেন তিনি। নাম ‘দ্য অরেঞ্জ’। সম্প্রতি এই সিনেমায় যুক্ত হলেন তৌকীর আহমেদ, ফয়জুল ইয়ামিন ও স্বর্ণালী চৈতি।
৯ মিনিট আগে
নব্বইয়ের দশকে গতির ঝড় তোলা ‘ডেজ অব থান্ডার’-এর ইঞ্জিন গর্জে উঠছে আবারও। প্রায় চার দশক পর তৈরি হচ্ছে সাড়াজাগানো রেসিং সিনেমাটির সিকুয়েল। প্রথম সিনেমায় টম ক্রুজের বিপরীতে ছিলেন নিকোল কিডম্যান। এবার তাঁর সঙ্গী হচ্ছেন অ্যান হ্যাথাওয়ে।
৩ ঘণ্টা আগে
ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অপরাধভিত্তিক সিরিজ ‘ক্রাইম প্যাট্রল’ এবার হাজির হচ্ছে ভিন্ন এক আবহ নিয়ে। আজ থেকে সনি টিভিতে শুরু হচ্ছে ক্রাইম প্যাট্রলের নতুন সিজন। ‘ক্রাইম প্যাট্রল—ক্রাইম কা কারেন্ট সিজন’ নামের এই সিজনে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে অজয় দেবগনকে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার একটি স্টেট পার্কে ২০২৪ সালের এপ্রিলে ৩০ বছর বয়সী মাইকা মিলারের মরদেহ উদ্ধারের পর থেকেই তাঁর মৃত্যু ঘিরে নানা প্রশ্নের জন্ম নেয়। ঘটনার ১০ দিন পর কর্তৃপক্ষ জানায়, মাইকা আত্মহত্যা করেছেন।
১৫ ঘণ্টা আগে