
নব্বইয়ের দশকে গতির ঝড় তোলা ‘ডেজ অব থান্ডার’-এর ইঞ্জিন গর্জে উঠছে আবারও। প্রায় চার দশক পর তৈরি হচ্ছে সাড়াজাগানো রেসিং সিনেমাটির সিকুয়েল। প্রথম সিনেমায় টম ক্রুজের বিপরীতে ছিলেন নিকোল কিডম্যান। এবার তাঁর সঙ্গী হচ্ছেন অ্যান হ্যাথাওয়ে।
প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট পিকচার্স ঘোষণা দিয়েছে, ২০২৮ সালের ২ জুন বিশ্বজুড়ে মুক্তি পাবে ডেজ অব থান্ডারের সিকুয়েল। প্রেক্ষাগৃহে দর্শকদের ভিন্ন ও রোমাঞ্চকর অভিজ্ঞতা দিতে সিনেমাটির শুটিং করা হবে আইম্যাক্স ক্যামেরায়।
১৯৯০ সালে মুক্তি পাওয়া ডেজ অব থান্ডার সিনেমায় টম ক্রুজকে দেখা গিয়েছিল দুর্দান্ত ও বেপরোয়া কার রেসার কোল ট্রিকল চরিত্রে। অভিজ্ঞ মেন্টর ও কার বিল্ডার হ্যারি হজের (রবার্ট ডুভাল) সান্নিধ্যে এসে প্রাণঘাতী দুর্ঘটনা পেরিয়ে কোল নিজের ভয়কে জয় করে এবং শেষ পর্যন্ত ডেটোনা ৫০০ চ্যাম্পিয়নশিপ জিতে নেয়। সিনেমায় কোল ট্রিকলের সেই গতি, উন্মাদনা ও প্রেম তৎকালীন তরুণ প্রজন্মকে দারুণভাবে আলোড়িত করেছিল।
নতুন এই সিকুয়েলেও কোল ট্রিকল চরিত্রে আবার ফিরছেন টম ক্রুজ। অন্যদিকে অ্যান হ্যাথাওয়েকে দেখা যাবে এক আত্মপ্রত্যয়ী রেসিং টিমের মালিক ও প্রকৌশলীর ভূমিকায়। প্রথম সিনেমার সেই স্মৃতি আর আধুনিক রেসিং প্রযুক্তির মিশেলে কোল ট্রিকল কীভাবে নতুন টিমের সঙ্গে ট্র্যাকে ঝড় তুলবে, সেটাই হতে যাচ্ছে সিকুয়েলের মূল আকর্ষণ। সিনেমাটি পরিচালনা করবেন জোনাথন লেভিন। অন্যতম প্রযোজক হিসেবে থাকছেন টম ক্রুজ।
গত বছর ‘মিশন: ইম্পসিবল—দ্য ফাইনাল রিকনিং’ দিয়ে বক্স অফিসে ঝড় তোলার পর আগামী অক্টোবরে নতুন সিনেমা নিয়ে ফিরছেন টম ক্রুজ। আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু পরিচালিত ‘ডিগার’ নামের এই সিনেমায় টম ক্রুজকে দেখা যাবে এক ক্ষমতাধর ধনকুবেরের চরিত্রে।
অন্যদিকে একের পর এক হিট সিনেমা দিয়ে বছরটা নিজের দখলে রেখেছেন অ্যান হ্যাথাওয়ে। চলতি বছর এ পর্যন্ত প্রেক্ষাগৃহে আলো ছড়িয়েছে তাঁর চারটি সিনেমা—‘মাদার মেরি’, ‘দ্য ডেভিল ওয়ার্স প্রাডা ২’, ‘দ্য ওডিসি’ এবং ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’। আগামী অক্টোবরের শুরুতে কলিন হুভারের উপন্যাস অবলম্বনে নির্মিত সাইকোলজিক্যাল থ্রিলার ‘ভেরিটি’ নিয়ে আবারও পর্দায় হাজির হবেন এই অস্কারজয়ী অভিনেত্রী।

‘দীর্ঘদির পর শুটিং করে মনে হচ্ছে ঘরে ফিরে এলাম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে অনুভব হলো, সত্যি এখন আমি সুস্থ’—কথাগুলো অভিনেতা ফজলুর রহমান বাবুর। দীর্ঘদিন পর নাটকের শুটিংয়ে ফিরে এভাবেই নিজের অনুভূতির কথা জানালেন অভিনেতা।
২ ঘণ্টা আগে
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালিতে গিয়ে হামলা ও হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তাঁর অভিযোগ, একদল বাংলাদেশি তাঁর দিকে পানি, কোমল পানীয় ও ডিম ছুড়ে মেরেছেন। শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি তাঁর মুঠোফোন ফেলে দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো আলভী আহমেদের নির্দেশনায় সিনেমায় অভিনয় করলেন বিদ্যা সিনহা মিম। সিনেমার নাম ‘জীবন অপেরা’। সম্প্রতি শেষ হয়েছে সিনেমাটির শুটিং। মিম জানিয়েছেন, সিনেমার শুটিং শেষ হয়েছে, পোস্ট প্রডাকশন, সিনেমা মুক্তির পরিকল্পনাসহ বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে জানাবেন নির্মাতা আলভী আহমেদ।
৩ ঘণ্টা আগে
নতুন দুই গান নিয়ে আসছেন সংগীতশিল্পী সুজানা রূপা। গান দুটির শিরোনাম ‘রূপকন্যা’ ও ‘তোর কথা যে ভুলতে পারব না’। রূপকন্যা গানটি লিখেছেন ও সুর করেছেন রুস্তম মল্লিক। তোর কথা যে ভুলতে পারব না গানটি লিখেছেন লিয়াকত আলী বিশ্বাস, সুর ও সংগীত আয়োজন করেছেন আশরাফ বাবু। এরই মধ্যে শেষ হয়েছে রূপকন্যা গানের ভিডিওর কাজ
৪ ঘণ্টা আগে