মা হতে যাচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আজ সোমবার রাতে ফেসবুক পোস্টে নিজেই জানালেন এ তথ্য।
ফেসবুক স্ট্যাটাসে মাহি লিখেছেন, ‘জীবনের সর্বশ্রেষ্ঠ সময় পার করছি। দিন–রাত কীভাবে চলে যাচ্ছে টের পাচ্ছি না। প্রচণ্ড আদর–যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
স্ট্যাটাসের নিচে কমেন্ট বক্সে শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন মাহি। অভিনেত্রী নিপুণ আক্তার, আইরিন, জাহারা মিতু, অভিনেতা ইমনসহ আরো অনেকে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। তাঁদের সংসারে প্রথম সন্তানের সুসংবাদ দিলেন মাহি।
মাহিয়া প্রথম বিয়ে করেন ২০১৬ সালের ২৪ মে সিলেটের মাহমুদ পারভেজ অপুকে। পাঁচ বছর পর বিচ্ছেদ ঘটান তিনি।
২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘ভালোবাসার রঙ’ সিনেমার মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটে মাহিয়া মাহির।

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
১ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
১ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৫ ঘণ্টা আগে