সেলিব্রিটি টক শো ‘কফি উইথ করণ’ আর বিতর্ক যেন এক সুতোয় গাঁথা। শোয়ের সাত নম্বর সিজন চলছে। আগের সিজনগুলোর বিভিন্ন অ্যাপিসোডে বিতর্কের সৃষ্টি হয়েছে। নতুন সিজনও ব্যতিক্রম নয়।
কফি উইথ করণের চলতি সিজনে খুব সতর্ক থাকবেন বলে জানিয়েছিলেন এর সঞ্চালক করণ জোহর। তবে শেষ পর্যন্ত সেই বিতর্কে জড়িয়েই পড়লেন এই নির্মাতা-প্রযোজক। সম্প্রতি করণের টক শোর একটি অ্যাপিসোডে অতিথি হয়েছিলেন দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু। সে সময় দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারাকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন করণ।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, লেটেস্ট ওই অ্যাপিসোডে সামান্থাকে করণ প্রশ্ন করেছিলেন, তাঁর মতে দক্ষিণের সেরা অভিনেত্রী কে। উত্তরে অভিনেত্রী নয়নতারার নাম বলেন। সামান্থার উত্তর শুনে খুব ক্যাজুয়াল ভঙ্গিতে করণ বলেন, ‘আমার লিস্টে না’। করণের ভাষ্য, তাঁর কাছে থাকা ‘অরম্যাক্স মিডিয়া’ লিস্টে নাম্বার ওয়ান স্টার সামান্থা রুথ প্রভু।
এমন মন্তব্যের জেরে বেজায় চটেছেন নয়নতারার ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে নয়নতারার ভক্ত-অনুরাগীরা বলেন, করণ জোহর কাউকে সম্মান করতে পারেন না। নয়নতারার মতো একজন প্রভাবশালী অভিনেত্রীর কাছে তাঁর লিস্ট নগণ্য। অনেকে মন্তব্য করেছেন, নয়নতারার মতো একজন লেডি সুপারস্টারকে বিচার করার ক্ষমতা করণের নেই। অনুরাগীদের একাংশ আবার সামান্থারও প্রশংসা করেছেন। সামান্থা নয়নতারাকে যোগ্য সম্মান দিয়েছেন বলে মন্তব্য করেন কেউ কেউ।
নয়নতারাকে নিয়ে বিতর্কের আগে সামান্থার ব্যক্তিগত জীবনের আলাপ দিয়ে ট্রলড হয়েছেন করণ। সত্যি বলতে, কফি উইথ করণ মানেই যেন হাঁড়ির খবর ফাঁস করার প্ল্যাটফর্ম। এই শোয়ের দর্শক সেলেব্রিটির ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি বেশ উপভোগ করেন। তবে ব্যক্তিগত জীবন নিয়ে একটু বেশি গভীরে প্রশ্ন করার জন্য করণের সমালোচনা করেন অনেকেই।

পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন। বিভিন্ন সময় নানা আয়োজনে কবীর সুমন জানিয়েছেন, বাংলাদেশ ও এ দেশের মানুষকে অনেক ভালোবাসেন তিনি। এ দেশের মানুষও সেই ভালোবাসার প্রতিদান দিয়েছে বারবার। কবীর সুমন যতবার বাংলাদেশে গান শোনাতে এসেছেন, প্রতিবার তাঁর গান শুনতে ভিড় জমিয়েছে এ দেশের
৩ ঘণ্টা আগে
ফেরদৌস ওয়াহিদ, হুমায়রা বশির, জুলি, পথিক নবী, রেজা আলী—তাঁদের সংগীতশিল্পী হিসেবেই চেনে সবাই। এবার তাঁরা একসঙ্গে হাজির হচ্ছেন অভিনয়শিল্পী হয়ে। তাঁদের নিয়ে তৈরি হয়েছে মিউজিক্যাল ড্রামা ‘ডিজিটাল নবাব’। চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন পুনম প্রিয়াম।
৩ ঘণ্টা আগে
গত রোববার রাতে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ৫১তম আসর। এবার পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতে নিয়েছে জাভিয়ের কালভো এবং জাভিয়ের আমব্রোসির স্প্যানিশ সিনেমা ‘লা বোলা নেগ্রা’। ২০১১ সালের পর ইংরেজি ভাষার বাইরে প্রথম চলচ্চিত্র হিসেবে পিপলস চয়েস
৩ ঘণ্টা আগে
মূকাভিনয়শিল্পকে বিশ্বমঞ্চে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন ফরাসি শিল্পী মার্সেল মার্সো। বিশ্বজুড়ে মাস্টার অব মাইম হিসেবে আখ্যায়িত করা হয় তাঁকে। আজ মার্সেল মার্সোর ১৯তম প্রয়াণ দিবস। এ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকের দল স্বপ্নদল আয়োজন করেছে মূকনাট্য ‘ম্যাকবেথ’
৩ ঘণ্টা আগে