
দুই বছরের বেশি সময় ধরে নতুন কোনো কাজ মুক্তি পায়নি বিদ্যা সিনহা মিমের। ২০২৩ সালের অক্টোবরে সবশেষ তাঁকে দেখা গেছে জিতের বিপরীতে টালিউডের ‘মানুষ’ সিনেমায়। ওটিটিতে দেখা গেছে তারও কয়েক মাস আগে। মাঝে সরকারি অনুদানের ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমার শুটিং করলেও এখনো আলোর মুখ দেখেনি। এরপর নতুন কোনো সিনেমা কিংবা ওটিটিতে মিমের কাজের খবর পাওয়া যায়নি। তবে বিরতি কাটিয়ে আবারও দর্শকের সামনে ফিরতে প্রস্তুত মিম। ২০২৬ সাল হবে তাঁর কামব্যাকের বছর—এমনটাই জানালেন মিম।
অভিনয়ে না দেখা গেলেও বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশনের কাজে সব সময় সরব ছিলেন মিম। গতকাল একটি ফ্যাশন হাউসের উদ্বোধন অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানেই জানালেন, আগামী বছর আবারও দর্শকের সঙ্গে সিনেমা হলে তাঁর দেখা হবে। জানা গেছে, ইতিমধ্যে নতুন একটি সিনেমা ও ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন মিম। তবে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিক ঘোষণার আগে এ নিয়ে বিস্তারিত কথা বলতে চাননি অভিনেত্রী।
এ দুটি ছাড়া মিমের হাতে আছে আরও বেশ কয়েকটি সিনেমা ও সিরিজের কাজ। অভিনেত্রী জানিয়েছেন, আগামী বছর থেকে বড় পর্দার পাশাপাশি আবার ওয়েব কনটেন্টেও নিয়মিত হবেন তিনি। মিম জানান, গত দুই বছর তাঁর কোনো কাজ মুক্তি না পেলেও অনেক কাজের প্রস্তাব পেয়েছেন। তবে তাড়াহুড়া না করে ছিলেন ভালো কাজের অপেক্ষায়। মিমের সেই অপেক্ষা অবশেষে শেষ হচ্ছে। আগামী মাসেই মিমের নতুন কাজের আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানা গেছে।
বিরতিতে যাওয়ার আগের সময়টা দারুণ কাটিয়েছিলেন মিম। শুরুটা হয়েছিল রায়হান রাফীর ‘পরান’ দিয়ে। ২০২২ সালে ঈদুল আজহায় মুক্তি পাওয়া এই সিনেমায় অনন্যা চরিত্রে অভিনয় করে ছিলেন আলোচনার কেন্দ্রে। এরপর ওই বছরে মুক্তি পাওয়া একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও প্রশংসিত হয় তাঁর অভিনয়। এর পরের বছর মিমকে দেখা যায় দীপংকর দীপনের ‘অন্তর্জাল’ সিনেমা ও সানী সানোয়ারের ‘মিশন হান্টডাউন’ ওয়েব সিরিজে।

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
১৮ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
১৮ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
১৮ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
১৯ ঘণ্টা আগে