সময়ের আলোচিত টালিউড অভিনেত্রী সোহিনী সরকার। অভিনয় দিয়ে বড় পর্দা কিংবা ওটিটি—সবখানেই তাঁর সরব উপস্থিতি। এখনো অভিনেত্রীর হাতে রয়েছে একাধিক সিনেমা আর ওয়েব কনটেন্টের কাজ। বর্তমানে তিনি ব্যস্ত আছেন বিক্রম চ্যাটার্জির ‘অমর সঙ্গী’ সিনেমার শুটিং নিয়ে। সেই সঙ্গে সৃজিত মুখার্জির ওয়েব সিরিজ ‘দুর্গরহস্য’তে সত্যবতীর চরিত্র নিয়েও ভাবতে হচ্ছে সোহিনীকে। এসবের মধ্যেই শোনা গেল, সোহিনীর সম্পর্কটাও আর নেই।
সোহিনী ও রণজয় বিষ্ণুর সম্পর্ক চার বছরের। লকডাউনের সময় থেকে পারিবারিকভাবে তাঁদের সম্পর্কের শুরু। উষ্ণ সময় কাটালেও দুজনের সম্পর্কে মান-অভিমানের পাল্লাটা ছিল ভারী। অনেক দিন ধরে নাকি বনিবনা হচ্ছিল না তাঁদের। তাই সম্পর্কের ইতি টানলেন সোহিনী। শোনা যায়, এর পেছনে ছিল তৃতীয় ব্যক্তির প্রবেশ। রণজয়ের সঙ্গে ছোট পর্দার এক অভিনেত্রীর সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে। বাদ যাননি সোহিনীও। তাঁর সঙ্গেও এক সহ-অভিনেতার সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে টালিউড অঙ্গনে। আগেও সেই অভিনেতার সঙ্গে সোহিনীর সম্পর্কের খবর ছড়িয়েছিল।
বিচ্ছেদ নিয়ে এখনো মুখ খোলেননি সোহিনী। তবে ভারতীয় গণমাধ্যমকে রণজয় বলেছেন, এ বিষয়ে কথা বলার মতো অবস্থায় তিনি নেই। আগেও একবার সোহিনী-রণজয়ের বিচ্ছেদের খবর শোনা গিয়েছিল। তবে সেবার সব ঠিক হলেও এবার সত্যিই সম্পর্কে ইতি টেনেছেন তাঁরা।

চার বছর আগে ২০২২ সালের ২৮ অক্টোবর শাহতাজ মনিরা হাশেমকে বিয়ে করেন প্রীতম হাসান৷ তাঁদের সম্পর্কের শুরুটা হয়েছিল এরও পাঁচ বছর আগে, প্রীতম হাসানের জনপ্রিয় গান 'জাদুকর'-এর মিউজিক ভিডিও করতে গিয়ে।
৮ ঘণ্টা আগে
গত কয়েক মাস ধরেই কোয়েলের দল বদলের খবর শোনা যাচ্ছিল। শুরুটা হয়েছিল গত জুলাইয়ে। গত ১৬ জুলাই রাজ্যসভা থেকে পদত্যাগ করেন কোয়েল। এরপর গুঞ্জন ছড়ায় বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি।
১০ ঘণ্টা আগে
স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
১৮ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
১৯ ঘণ্টা আগে