
ঈদের দিন নতুন শাখা উদ্বোধন করতে যাচ্ছে মাল্টিপ্লেক্স সিনেমা হল ‘স্টার সিনেপ্লেক্স’। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন সেন্টার পয়েন্ট শপিং মলে চালু হচ্ছে নতুন এই শাখা। ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সিনেপ্লেক্স চালু করার মাধ্যমে দেশে যাত্রা শুরু করে স্টার সিনেপ্লেক্স।
ধীরে ধীরে ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন শহরে চালু হয়েছে এর নতুন নতুন শাখা। বিমানবন্দর সংলগ্ন সেন্টার পয়েন্ট শপিং মলে তৈরি সিনেপ্লেক্সের নতুন শাখাটি দর্শকদের জন্য খুলে দেওয়া হবে ঈদের দিন থেকে। ওই দিন থেকেই দর্শকেরা এখানে সিনেমা দেখতে পারবেন।
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ বলেন, ‘এই এলাকার দর্শকদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল একটি ভালো মানের সিনেমা হল। অনেক দর্শক আমাদেরকে সরাসরি এবং অনলাইনে অনুরোধ জানিয়েছিলেন, উত্তরা এলাকায় একটি শাখা চালু করার জন্য। অবশেষে তাদের সেই অনুরোধ পূরণ করতে পেরে আমরা আনন্দিত।’
মেসবাহউদ্দিন জানিয়েছেন, চারটি হল আছে এই মাল্টিপ্লেক্সে। এর মধ্যে একটি ভিআইপি হল, একটি রয়েল হল এবং দুটি প্রিমিয়াম হল। আসনসংখ্যা যথাক্রমে ৮৩, ৪৮, ১৭৫ ও ৩৩১টি। হলগুলোতে থাকছে নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের নানাবিধ সুবিধা।
সারাদেশে ১০০টি হল নির্মাণের কথা জানিয়েছিল স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। সেই বিষয়ে জানতে চাইলে মেসবাহউদ্দিন আহমেদ বলেন, ‘ধারাবাহিকভাবে সেই পরিকল্পনা বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। এরই মাঝে আমরা সারা দেশের বিভিন্ন অঞ্চলে সিনেপ্লেক্সের শাখা চালু করেছি। দেশের সিনেমা ইন্ডাস্ট্রির প্রসারে এই উদ্যোগ অব্যাহত থাকবে। উত্তরা, টঙ্গী, সাভার, গাজীপুরসহ আশপাশের এলাকার দর্শকদের সুবিধার কথা বিবেচনা করে উত্তরার কাছাকাছি বড় পরিসরে নতুন এই শাখাটি স্থাপনের উদ্যোগ নিয়েছি আমরা। এ ছাড়া ঢাকার বিভিন্ন এলাকায় আরও কয়েকটি শাখা চালু করা হচ্ছে। ঢাকার বাইরে নারায়ণগঞ্জ, বগুড়া ও চট্টগ্রামে নতুন শাখার কাজ চলছে।’

ষাট বছর বয়সে এসে পিতৃত্বের স্বাদ পাওয়ার তীব্র ইচ্ছা প্রকাশ করলেন বলিউড তারকা সালমান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনের কোনো একপর্যায়ে হলেও সন্তানের বাবা হওয়ার অনুভূতি অর্জন করতে চান তিনি।
১৪ ঘণ্টা আগে
শীর্ষস্থানীয় শিল্পীদের সঙ্গে বাদ্যযন্ত্র সংগত করে পরিচিতি পেয়েছেন মিঠুন চক্র। দেশের অন্যতম প্রতিভাবান মিউজিশিয়ান বলা হয় তাঁকে। গানেও জনপ্রিয়তা রয়েছে তাঁর। শিগগির নতুন গান নিয়ে আসছেন মিঠুন। ‘শিবশম্ভু’ শিরোনামের গানটিতে তাঁর সঙ্গে গেয়েছেন পান্থ কানাই ও অনিমেষ রায়।
১৬ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল কলকাতার সুচিত্রা মিউজিক প্রকাশ করছে ‘কবিতার গান’খ্যাত বাংলাদেশের কণ্ঠশিল্পী ঐশিকা নদীর নতুন গান। ‘জল ধুয়ে দেয় গানের খাতা’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন ভারতের গৌতম ঘোষাল। গানটির রেকর্ডিং হয়েছে কলকাতার স্টুডিও রেজোনেন্সে। সংগীত আয়োজন করেছেন পার্থ পাল।
১৬ ঘণ্টা আগে
অন্তরঙ্গ দৃশ্যে আর অভিনয় করতে চান না অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী অ্যামান্ডা সাইফ্রিড। আর সে কারণেই সম্প্রতি একটি টিভি সিরিজের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন ৪০ বছর বয়সী এই তারকা।
১৬ ঘণ্টা আগে