আজ বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা, প্রযোজক ও পরিচালক আলমগীরের জন্মদিন। আজ ৭৩ বছর পূর্ণ করতে যাচ্ছেন তিনি। ১৯৫০ সালের ৩ এপ্রিল তিনি জন্মগ্রহণ করেন। তাঁর বেড়ে ওঠা ঢাকার তেজগাঁও এলাকায়। তাঁর পুরো নাম মহিউদ্দিন আহমেদ আলমগীর। বাবা কলিম উদ্দিন আহম্মেদ ওরফে দুদু মিয়া ছিলেন ঢালিউডের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ -এর অন্যতম প্রযোজক।
কলেজজীবনে নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তাঁর অভিনয়জীবনের যাত্রা শুরু হয়। ১৯৭২ সালের ২৪ জুন বরেণ্য পরিচালক আলমগীর কুমকুম পরিচালিত ‘আমার জন্মভূমি’ সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এ সিনেমা মুক্তির আগেই আলমগীর সিরাজুল ইসলামের ‘দস্যুরানি’, আজিজুর রহমানের ‘অতিথি’, আলমগীর কুমকুমের ‘মমতা’, মোহর চাঁদের ‘হীরা’ সিনেমার কাজ শুরু করেন। সেই থেকে আজ অবধি প্রায় ৩০০-এর বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তাঁর প্রথম প্রযোজিত সিনেমা ‘ঝুমকা’। পরিচালক হিসেবে তাঁর সর্বশেষ সিনেমা ‘একটি সিনেমার গল্প’।
একসময় রাজধানীর গ্রিন রোডে একটি স্কুলে সৈয়দ আব্দুল হাদীর কাছে গানও শিখেছিলেন তিনি। মোস্তফা মেহমুদের ‘মনিহার’ সিনেমায় গাজী মাজহারুল আনোয়ারের লেখা সত্য সাহার সুর-সংগীতে প্রথম প্লে-ব্যাক করেন তিনি।
আশি ও নব্বইয়ের দশকে আলমগীর ছিলেন জনপ্রিয়তার তুঙ্গে। তাঁর বেশির ভাগ সিনেমাই ছিল দর্শকনন্দিত। ওই সময়ের সব নায়িকা, পরিচালক আলমগীরের সঙ্গেই বেশি কাজ করতে চাইতেন। ঢালিউডের সবচেয়ে বেশি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করা নায়ক তিনি। কামাল আহমেদ পরিচালিত ‘মা ও ছেলে’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। পরবর্তী সময়ে আরও আটবার এই পুরস্কার লাভ করেন। তিনি আজীবন সম্মাননাও লাভ করেছেন।

গানের টানে তরুণ বয়সে ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। কালের পরিক্রমায় সেই তরুণটিই হয়ে ওঠেন দেশের রক আইকন, ভক্তদের প্রিয় ‘গুরু’। আজ এত বছর পরও সমানতালে মঞ্চ মাতিয়ে যাচ্ছেন জেমস। প্রায় দুই মাস ধরে ইউরোপে সংগীত সফরে রয়েছেন তিনি। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি ঘুরে জেমস এখন অবস্থান করছেন সুইডেনে।
১২ ঘণ্টা আগে
মঞ্চে আসছে নাট্যদল থিয়েটার চারণিকের নতুন নাটক ‘কালযাত্রা: একটি নিষিদ্ধ জানাজার গল্প’। এটি দলের ষষ্ঠ প্রযোজনা। ১৬ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। পরদিন ১৭ সেপ্টেম্বর একই স্থান ও সময়ে দেখা যাবে দ্বিতীয় প্রদর্শনী।
১২ ঘণ্টা আগে
২০২৪ সালের মালয়ালম সিনেমা ‘প্রেমালু’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী মামিথা বাইজু। বিশ্বজুড়ে ১৩৫ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি। পরের বছর মুক্তি পাওয়া তাঁর অভিনীত তামিল সিনেমা ‘ডুড’ও শতকোটির গণ্ডি পেরিয়ে যায়।
১২ ঘণ্টা আগে
ইউটিউবের অন্যতম জনপ্রিয় ইন্টারভিউ সিরিজ ‘চিকেন শপ ডেট’ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এর স্রষ্টা ও উপস্থাপিকা আমেলিয়া ডিমোল্ডেনবার্গ। টানা ১২ বছর দর্শকদের বিনোদন দেওয়ার পর শোটির ইতি টানতে যাচ্ছেন তিনি।
১৩ ঘণ্টা আগে