
অভিনয়ে নিয়মিত হওয়ার আগে টুকটাক গান করতেন আফরান নিশো। এখনো শুটিংয়ের অবসরে প্রায়ই গিটার নিয়ে বসে যান গান করতে। নাটকের গানেও পাওয়া গেছে তাঁকে। এবার নিজের সিনেমার গানে কণ্ঠ দিলেন আফরান নিশো। ‘দাগি’ সিনেমার টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিয়েছেন তিনি। আজ বুধবার রাত ৮টায় চরকি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।
‘তোমাদের চোখে দাগি/ সমাজের চোখে দাগি/ যতবার খুশি মারো, ততবার জাগি’—এমন কথায় গানটি লিখেছেন রাসেল মাহমুদ। সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন নিধি। গানটিতে নিশোর সঙ্গে নিধিও কণ্ঠ দিয়েছেন।
গানটিতে আফরান নিশোর কণ্ঠ দেওয়ার পরিকল্পনাটি হঠাৎ করে। নিশো বলেন, ‘প্রযোজক শাহরিয়ার শাকিল একদিন আমাকে গানটির ডেমো ভার্সন শুনিয়ে জানতে চাইলেন, কেমন লেগেছে। আমি বললাম, ক্যাচি অ্যান্ড পাওয়ারফুল। গানটা নিয়ে কী করা যায়, এটা ভাবতে ভাবতে একসময় আমাকে জানানো হয়, গানটিতে আমি কণ্ঠ দিলে কেমন হয়!’
গানটি লেখা হয়েছে একজন দাগির দৃষ্টিকোণ থেকে। তাই সংশ্লিষ্টরা চেয়েছেন দাগি সিনেমার দাগি যে, তার কণ্ঠেই গানটি সবচেয়ে বেশি মানায়। নিশো বলেন, ‘গানটিতে কণ্ঠ দেওয়ার যৌক্তিক কারণ ছিল বলে আমি গাইতে রাজি হই। আরও কিছু সংযোজন-বিয়োজনের পর গানটিতে ভয়েস দিই।’
শ্রোতা-দর্শকেরা গানটিতে নতুন কিছু পাবেন এবং তাঁদের ভালো লাগবে বলে আশাবাদী নিশো। রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দাগি। পরিচালনা করেছেন শিহাব শাহীন। এতে নিশোর নায়িকা তমা মির্জা।
সৈয়দপুর, রাজশাহী ও ঢাকায় হয়েছে দাগির শুটিং। এতে আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতুসহ অনেকে। প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও সহপ্রযোজনায় আছে চরকি।

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
১৭ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
১৭ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
১৭ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
১৮ ঘণ্টা আগে