
গত রোজার ঈদে মুক্তি পেয়েছিল শাকিব খানের দুটি সিনেমা ‘বরবাদ’ ও ‘অন্তরাত্মা’। বরবাদ হিট হলেও প্রচারের অভাবে মুখ থুবড়ে পড়ে অন্তরাত্মা। সিনেমাটি এবার আসছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে।
গতকাল ফেসবুক পেজে অন্তরাত্মা মুক্তির খবর জানানো হয়েছে আইস্ক্রিনের পক্ষ থেকে। ৪ ডিসেম্বর থেকে এ প্ল্যাটফর্মে দেখা যাবে ইমোশন ও অ্যাকশনের মিশেলে তৈরি হৃদয়স্পর্শী এ গল্প।
অন্তরাত্মা বানিয়েছেন ওয়াজেদ আলী সুমন। এতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের দর্শনা বণিক। গল্পে দেখা যাবে, ছোটবেলায় প্রথমের (শাকিব) মা-বাবা খুন হয় সন্ত্রাসীদের হাতে। বড় হয়ে প্রথম হয়ে ওঠে সন্ত্রাসীদের আতঙ্ক। কিছুরই অভাব নেই তার। তবে সে খুব একা। তার সঙ্গে দেখা হয় রূপকথার (দর্শনা)। তার প্রেমে পড়ে সে। বিয়েও করে। তবু প্রথমের জীবনে স্থিরতা আসে না।
চার বছর আগে ২০২১ সালে শুটিং হয়েছিল অন্তরাত্মা সিনেমার। ওই বছরের রোজার ঈদে মুক্তির কথা ছিল। পরবর্তী সময়ে কোনো অজানা কারণে আটকে যায় সিনেমার মুক্তি। এ বছর রোজার ঈদে হঠাৎ করে মুক্তির ঘোষণা দেওয়া হয়। তবে প্রেক্ষাগৃহে তেমন সুবিধা করতে পারেনি। প্রথম সপ্তাহ শেষ না হতেই নামিয়ে দেওয়া হয় সিনেপ্লেক্স থেকে। সিঙ্গেল স্ক্রিনেও দর্শক টানতে পারেনি অন্তরাত্মা।
অন্তরাত্মার ভরাডুবির অন্যতম কারণ ছিল প্রচারের অভাব। বরবাদ নিয়ে সরব থাকলেও অন্তরাত্মা নিয়ে একেবারেই নীরব ছিলেন শাকিব। অন্যদেরও তেমন ভূমিকা দেখা যায়নি। তবে ব্যতিক্রম ছিলেন অন্তরাত্মার নায়িকা দর্শনা বণিক। প্রচারে বাংলাদেশে আসতে না পারলেও, সোশ্যাল মিডিয়ায় নিয়মিত সিনেমাটি নিয়ে পোস্ট করেছেন।
তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে অন্তরাত্মা প্রযোজনা করেছেন সোহানী হোসেন। এতে আরও অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী প্রমুখ।

অনেক বছর পর আবার আমার একক অ্যালবাম প্রকাশ পাচ্ছে, বিষয়টি অত্যন্ত আনন্দের। খুব ভালো লাগছে। আগে যখন অ্যালবাম প্রকাশ করা হতো, তখন যেমন এক ধরনের আনন্দ, এক্সাইটমেন্ট কাজ করত, অনেক দিন পর সেই অনুভূতিটা হচ্ছে। অ্যালবামে যাঁরা কাজ করেছেন, সবার প্রতি আমার কৃতজ্ঞতা।
১ ঘণ্টা আগে
খাঁচায় বন্দী একটি পাখি আর বনের মুক্ত পরিবেশের একটি পাখি নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন ‘দুই পাখি’ কবিতা। খাঁচার পাখি সোনার খাঁচায় নিরাপদ ও নিয়মে অভ্যস্ত, আর বনের পাখি মুক্ত আকাশে ও স্বাধীনতায় বাঁচতে চায়।
১ ঘণ্টা আগে
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এপিটি মিডিয়ার ব্যানারে আসছে কণ্ঠশিল্পী ইবনাত সালমা ও আকাশ সেনের নতুন গান। ‘বাজে ঢোল’ শিরোনামের গানটি লিখেছেন রফিক মাহমুদ, সুর ও সংগীত পরিচালনা করেছেন এন ফরহাদ।
১ ঘণ্টা আগে
সিনেমা বানানোর চেয়ে মুক্তির সময় বেশি ভোগান্তিতে পড়েন স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা। এ নিয়ে প্রায় সময় আক্ষেপ প্রকাশ করতে দেখা যায় তাঁদের। সম্প্রতি স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের কথা ভেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে দর্শনীর বিনিময়ে সিনেমা প্রদর্শনী। এবার স্বাধীন চলচ্চিত্র প্রদর্শনীর নতুন প্ল্
২ ঘণ্টা আগে