ঈদ এলেই সিনেমা মুক্তির প্রতিযোগিতা তৈরি হয়। এবার মুক্তির তালিকায় ছিল ১৩টি সিনেমা। দেশে হলের সংখ্যা কম থাকায় এত সিনেমা কোথায় চলবে তা নিয়ে সবার মনে ছিল প্রশ্ন। তবে মুক্তির সিদ্ধান্তে অনড় ছিলেন নির্মাতা-প্রযোজকেরা। সবাই নিজেদের জায়গা থেকে চালিয়ে গেছেন প্রচার। তবে হল পাওয়া নিয়ে যে শঙ্কা ছিল, সেটাই সত্যি হচ্ছে। শেষ মুহূর্তে এসে ঈদের সিনেমার তালিকা থেকে সরে দাঁড়াল মোহাম্মদ ইকবালের ‘ডেডবডি’ ও আহমেদ হুমায়ুনের ‘পটু’৷
ঈদের পরিবর্তে আগামী ৩ মে মুক্তি পাবে ‘ডেডবডি’। সিনেমার পরিচালক মোহাম্মদ ইকবাল সোশ্যাল মিডিয়ায় জানান, নায়ক ও প্রযোজক অনন্ত জলিলের কথাতেই ঈদে না আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফেসবুকে অনন্ত জলিলের একটি ভিডিও বার্তা শেয়ার করে ইকবাল লিখেন, ‘ব্রাদার (অনন্ত জলিল) আপনাকে আমি ভালোবাসি। আপনি বলার সাথে সাথে আমি ঈদে রিলিজ না করে দুই সপ্তাহ পিছিয়েছি। এবং হল মালিকদের চিঠি দিয়ে দুই সপ্তাহ পর প্রদর্শনের জন্য অনুরোধ করেছি।’
ভৌতিক ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা ‘ডেডবডি’। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওমর সানী, রোশান, শ্যামল মাওলা, অন্বেষা রায় প্রমুখ।
অন্যদিকে ‘পটু’ সিনেমা পিছিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটি ফেসবুকে জানায়, ‘বেশ কয়েকটি সিনেপ্লেক্স এবং ব্লকবাস্টার ও হল পাওয়া সত্যেও আমরা শেষ পর্যন্ত কিছু টেকনিক্যাল কাজ সম্পন্ন করতে পারিনি বলে ভালো দর্শক সাড়া পাওয়ার পরও এই ঈদে আসছি না। আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনাদের কথা বিবেচনা করে ‘পটু’ সিনেমাটি আমরা খুব দ্রুত সময়ের মধ্যে দেশব্যাপী আপনাদের সামনে নিয়ে আসব ইনশা আল্লাহ।’
রাজশাহীর প্রত্যন্ত চরাঞ্চলের জীবনাচারের গল্পে একঝাঁক নতুন মুখ নিয়ে ‘পটু’ বানিয়েছেন আহমেদ হুমায়ুন। এটি নির্মাতার প্রথম সিনেমা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইভান সাইর, আফরা শাইয়ারা, শোয়েব মনির, দিলরুবা হোসেন প্রমুখ।

বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী তপন চৌধুরী। সোলস ব্যান্ডের কণ্ঠশিল্পী ছিলেন তিনি, এককভাবেও গেয়েছেন অসংখ্য গান, প্লেব্যাক করেছেন সিনেমার গানে। অনেক দিন পর আবারও গান নিয়ে আসছেন তপন চৌধুরী। তবে কণ্ঠশিল্পী নয়, সুরকার হিসেবে। সংগীতশিল্পী প্রিয়াঙ্কা গোপের জন্য একটি গানের সুর করেছেন তপন চৌধুরী। গানটি লিখেছেন
২ ঘণ্টা আগে
শাহরুখ খানকে নিয়ে ২০২৩ সালে ‘ডানকি’ বানানোর পর থেকে কৌতূহল ছিল, রাজকুমার হিরানির পরবর্তী প্রজেক্ট কী হবে! মাঝে শোনা গিয়েছিল, ‘থ্রি ইডিয়টস’-এর সিকুয়েল বানাতে চলেছেন তিনি। ‘মুন্না ভাই’-এর তৃতীয় পর্ব তৈরির পরিকল্পনা করছেন, এমন খবরও এসেছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব গুঞ্জনের বিষয়ে মুখ খুলেছেন...
২ ঘণ্টা আগে
কোভিডের সময়েই লম্বা একটা বিরতি নেন শাকিব খান। চলে যান যুক্তরাষ্ট্রে। দীর্ঘ ৯ মাস যুক্তরাষ্ট্রে থাকার পর ২০২২ সালে দেশে ফেরেন। সেই থেকে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে এখনো ধরে রেখেছেন শীর্ষস্থান। শুধু ব্যবসায়িক সাফল্য নয়, লুক ও অভিনয় দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ঢাকাই সিনেমার এই নায়ক।
২ ঘণ্টা আগে
গাজা ইস্যুতে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরিবোর্ডের সদস্যদের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে উৎসব বর্জনের ঘোষণা দিয়েছেন ভারতীয় লেখিকা অরুন্ধতী রায়। গতকাল শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভারতের সংবাদমাধ্যম দ্য ওয়্যারে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
১৮ ঘণ্টা আগে