বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সাম্প্রতিক সময়ে নানা কারণেই আলোচিত তিনি। নিজের কাজ দিয়ে প্রশংসিত যেমন হয়েছেন, তেমন জড়িয়েছেন বিতর্কেও। বিশেষ করে শরিফুল রাজের সঙ্গে একটি সিনেমায় কাজ করতে গিয়ে নায়কের স্ত্রী চিত্রনায়িকা পরীমণির তির্যক মন্তব্যে বিঁধেছেন মিম।
প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন ভিন্ন লুকে হাজির হন এই নায়িকা। আজ রোববার ইনস্টাগ্রামে সাদা শার্টে বেশ কিছু ছবি পোস্ট করেন মিম। ছবির ক্যাপশনে লেখেন, ‘যখন সংশয় জাগে, সব উত্তর মেলে সাদায়।’
ছাড়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় ছবিগুলো। মন্তব্যের ঘরে ভক্তরা মিমের সৌন্দর্যের প্রশংসা করে বিভিন্ন মন্তব্য জুড়ে দিচ্ছেন। আঁখি চাকমা নামে এক ভক্ত লেখেন, ‘অনবদ্য লাগছে ম্যাম, শুভকামনা।’ প্রিয়া কণ্ডু নামে এক ভক্ত লেখেন, ‘এত সুন্দর!’
কয়েক দিন আগেই বেনারসি শাড়ি, সিঁথিতে সিঁদুর ও হাতে শাঁখা আর অলংকারে মোড়া বধূ রূপে হাজির হয়েছিলেন মিম। এর কিছুদিন পর প্রথম বিবাহবার্ষিকী উদ্যাপন করতে স্বামী সনি পোদ্দারকে নিয়ে দুবাইয়ে গিয়েছিলেন। সেখানে নতুন বছর ও বিয়ের প্রথম বছর উদ্যাপন করছেন। সেখান থেকে সনির সঙ্গে ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘একসঙ্গে পথচলার আজ ৩৬৫ দিন। আমি প্রতিনিয়ত তোমার জন্য পাগল।’
গত বছরের শেষে আলোচিত চিত্রনায়িকা পরীমণির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তর্কে জড়িয়েছিলেন মিম। পরীমণির স্বামী চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে মিমকে জড়িয়ে পোস্ট করেছিলেন পরীমণি। এরপর মিমও রাজের সঙ্গে আর কাজ না করার ঘোষণা দেন।
অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের গত বছরটা কেটেছে দুর্দান্ত। গেল বছরেই তাঁর ক্যারিয়ারে যোগ হয়েছিল আলোচিত কিছু সিনেমা। তাঁর ব্যক্তিজীবনেও বড় অর্জনের বছর ছিল এটি। বছরের শুরুতেই ছয় বছরের প্রেম পূর্ণতা পায়; ব্যাংক কর্মকর্তা সনি পোদ্দারের সঙ্গে মালাবদল করেন মিম।
কলকাতার নতুন সিনেমা দিয়ে এ বছর শুরু করেছেন মিম। বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় টালিউড সুপারস্টার জিতের বিপরীতে ‘মানুষ’ চলচ্চিত্রে কাজ করছেন মিম। এতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছেন জিৎ। মিম-জিৎ জুটির দ্বিতীয় সিনেমা এটি। এর আগে এই জুটি ‘সুলতান দ্য সেভিয়র’ ছবিতে অভিনয় করেন।



এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৬ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৬ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৭ ঘণ্টা আগে