
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দেনা পাওনা’ অবলম্বনে একই নামে সরকারি অনুদানে সিনেমা নির্মাণ করছেন সাদেক সিদ্দিকী। এতে নিরুপমা চরিত্রে দেখা যাবে প্রার্থনা ফারদিন দীঘিকে। নির্মাতা জানান, এর মধ্যে নিরুপমা চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন দীঘি।
রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দীঘি। নতুন এই সিনেমা নিয়ে তিনি বলেন, ‘নির্মাতার কাছে গল্পটা শোনার সময় মনে হয়েছে, নিরুপমা চরিত্রটিতে অভিনয় করার যথেষ্ট সুযোগ রয়েছে। এ ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে সিনেমাটি নির্মিত হবে, এখানেও একটা পরম আগ্রহ বা ভালো লাগা কাজ করছে। আশা করছি দেনা পাওনার পুরো টিম আন্তরিকতা নিয়ে গুছিয়ে কাজটি করবেন; যাতে কোনো ভুলত্রুটি না থাকে এবং দর্শক যেন আগ্রহ নিয়ে সিনেমাটি মুক্তির পর হলে গিয়ে উপভোগ করতে পারেন।’
নির্মাতা সাদেক সিদ্দিকী বলেন, ‘অনুদান পাওয়ার পর থেকে নিরুপমা চরিত্রটি নিয়ে দীঘির সঙ্গে কথা হচ্ছিল। চরিত্রটির জন্য দীঘিকে পারফেক্ট মনে হয়েছে বলেই তাঁকে নিয়ে কাজটি করতে যাচ্ছি। আমার মনে হয় দর্শক নতুন এক দীঘিকে দেখতে পাবেন দেনা পাওনা সিনেমায়।’
দেনা পাওনার চিত্ররূপ দিয়েছেন মিরণ মহিউদ্দিন। চিত্রনাট্য করেছেন পরিচালক সাদেক সিদ্দিকী।
দীঘিকে সর্বশেষ দেখা গেছে রেজাউর রহমানের ‘থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্স’ সিনেমায়। মুক্তির অপেক্ষায় আছে তাঁর দুই সিনেমা ‘প্রিয় প্রাক্তন’ ও ‘জংলী’।

গানের টানে তরুণ বয়সে ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। কালের পরিক্রমায় সেই তরুণটিই হয়ে ওঠেন দেশের রক আইকন, ভক্তদের প্রিয় ‘গুরু’। আজ এত বছর পরও সমানতালে মঞ্চ মাতিয়ে যাচ্ছেন জেমস। প্রায় দুই মাস ধরে ইউরোপে সংগীত সফরে রয়েছেন তিনি। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি ঘুরে জেমস এখন অবস্থান করছেন সুইডেনে।
১৫ ঘণ্টা আগে
মঞ্চে আসছে নাট্যদল থিয়েটার চারণিকের নতুন নাটক ‘কালযাত্রা: একটি নিষিদ্ধ জানাজার গল্প’। এটি দলের ষষ্ঠ প্রযোজনা। ১৬ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। পরদিন ১৭ সেপ্টেম্বর একই স্থান ও সময়ে দেখা যাবে দ্বিতীয় প্রদর্শনী।
১৫ ঘণ্টা আগে
২০২৪ সালের মালয়ালম সিনেমা ‘প্রেমালু’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী মামিথা বাইজু। বিশ্বজুড়ে ১৩৫ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি। পরের বছর মুক্তি পাওয়া তাঁর অভিনীত তামিল সিনেমা ‘ডুড’ও শতকোটির গণ্ডি পেরিয়ে যায়।
১৬ ঘণ্টা আগে
ইউটিউবের অন্যতম জনপ্রিয় ইন্টারভিউ সিরিজ ‘চিকেন শপ ডেট’ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এর স্রষ্টা ও উপস্থাপিকা আমেলিয়া ডিমোল্ডেনবার্গ। টানা ১২ বছর দর্শকদের বিনোদন দেওয়ার পর শোটির ইতি টানতে যাচ্ছেন তিনি।
১৬ ঘণ্টা আগে