একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও নাট্যকার মাসুম আজিজকে ‘লাইফ সাপোর্টে’ রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসার ও হৃদ্রোগে ভুগছেন। নিয়মিতই চলছিল তাঁর চিকিৎসা। জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে তাঁর শরীরে ক্যানসার ধরা পড়ে। এরপর কেমোথেরাপিসহ অন্যান্য চিকিৎসা নিয়েছেন তিনি। এর আগে ২০১৭ সালে তাঁর হার্টে চারটি ব্লক ধরা পড়লে অস্ত্রোপচার করা হয়। তাঁর স্ত্রী সাবিহা জামান জানিয়েছেন, গত সপ্তাহে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে আইসিইউতে স্থানান্তর করা হয় তাঁকে। গতকাল তাঁর অবস্থার আরও অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
মাসুম আজিজের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছসহ অনেকে।
অভিনয়শিল্পীর পরিচয় ছাড়াও মাসুম আজিজ চিত্রনাট্যকার ও নাট্যনির্মাতা হিসেবে পরিচিত। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের খ্যাতি রয়েছে তাঁর। বিশ্ববিদ্যালয়জীবন থেকে থিয়েটারের সঙ্গে জড়িত মাসুম আজিজ। প্রথম টিভি নাটকে অভিনয় করেছেন ১৯৮৫ সালে। দীর্ঘ কর্মজীবনে চার শতাধিক নাটকের পাশাপাশি ‘গহীনে শব্দ’, ‘এই তো প্রেম’, ‘গাড়িওয়ালা’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন মাসুম আজিজ। ‘ঘানি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০০৬ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে রাইসুল ইসলাম আসাদের সঙ্গে যুগ্মভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ২০১৮ সালে মুক্তি পাওয়া সরকারি অনুদানে নির্মিত ‘সনাতন গল্প’ সিনেমার পরিচালক তিনি। এ বছর একুশে পদক পেয়েছেন মাসুম আজিজ।
অন্যদিকে অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন কণ্ঠশিল্পী রবি চৌধুরী। নিজের ফেসবুক পেজে হাসপাতালের বিছানায় তোলা ছবি পোস্ট করে নিজেই খবরটি নিশ্চিত করেছেন রবি। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। তবে তাঁর কী হয়েছে সে বিষয়ে কিছু জানাননি। এ বিষয়ে তাঁর ফোন নম্বরে যোগাযোগ করা হলে কোনো রকম সাড়া পাওয়া যায়নি।

‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
৮ মিনিট আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
২১ মিনিট আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৪ ঘণ্টা আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
১৪ ঘণ্টা আগে