ঢাকা: মারা গেলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত। কিছুদিন আগেই পালন করেছিলেন ৭১ বছরের জন্মদিন। দীর্ঘদিন ধরে ভুগছিলেন কিডনির সমস্যায়। আজ বুধবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী।
সত্যজিতের ‘বিমলা’ হিসেবে জনপ্রিয়তা পেয়েছিলেন। তবে এ প্রজন্মের দর্শকের কাছে নতুনভাবে ধরা দেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবির মাধ্যমে। ‘বেলাশেষে’ ও ‘বেলাশুরু’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। ‘বেলাশেষে’ ছবিতে তাঁর ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের সম্পর্কের রসায়ন মন কেড়েছিল দর্শকদের। সৌমিত্রর সঙ্গে একত্রে ‘বেলাশুরু’র কাজও করেছিলেন। কিন্তু ছবি মুক্তির আগেই না ফেরার দেশে চলে গেলেন দুই তারকা। স্বাতীলেখা সেনগুপ্ত অভিনীত ‘ধর্মযুদ্ধ’ নামে আরো একটি আলোচিত সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।
১৯৮৪ সালে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পর্দায় অভিনয়ের যাত্রা শুরু স্বাতীলেখার। অভিনয় করেছিলেন সত্যজিৎ রায়ের পরিচালনায় ‘ঘরে বাইরে’র ‘বিমলা’ চরিত্রে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর জুটি বেশ মনে ধরেছিল দর্শকদের। তারপর তিনি সিনেমা ছেড়ে থিয়েটারেই মনোযোগি হন। বড় পর্দায় ফিরেছিলেন ফের সৌমিত্রের নায়িকা হয়েই। দীর্ঘ ৩১ বছর পরে প্রযোজক-পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে বড় পর্দায় দেখা যায় তাঁকে।
১৯৭০ সালে এলাহাবাদে মঞ্চজীবন শুরু তাঁর। মঞ্চজীবনে পেয়েছেন বিভি করন্থ, তাপস সেন এবং খালেদ চৌধুরীর মতো ব্যক্তিত্বের সান্নিধ্য। ১৯৭৮ সালে ‘নান্দীকার’ নাট্যদলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। সেখানেই আলাপ ও প্রেম হয় নাট্যব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্তের সঙ্গে। তার পরে বিয়ে এবং সংসার। ভারতীয় নাট্যজগতে তাঁর অবদানের জন্য বহু পুরস্কার পেয়েছেন। ‘পাঞ্চজন্য’, ‘বিপন্নতা’, ‘নাচনী’, ‘অযত্নবাস’, ‘পাতা ঝরে যায়’-এর মতো বহু নাটকে তাঁর অভিনয় অবিস্মরণীয়। তাঁর মেয়ে সোহিনী সেনগুপ্তও একই ভাবে নাটক ও পর্দার জগতে নিজের পরিচয় তৈরি করেছেন।
আরও পড়ুন:

‘হালদা’, ‘ছিটকিনি’সহ বেশ কিছু প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন রুনা খান। নতুন আরেক সিনেমার শুটিং শুরু করলেন তিনি। ‘জলপবন’ নামের সিনেমাটি পরিচালনা করছেন রাজন তালুকদার। এর শুটিংয়ে রুনা খান বর্তমানে আছেন সুনামগঞ্জের হাওর এলাকায়। সেখানে ১৫ আগস্ট থেকে চলছে জলপবনের শুটিং। চলবে এ মাসজুড়ে।
১৬ ঘণ্টা আগে
গত মাস থেকে ইউরোপে সংগীতসফরে ব্যস্ত সময় পার করছেন নগরবাউল জেমস। এখন তিনি রয়েছেন ইতালিতে, পারফর্ম করছেন দেশটির বিভিন্ন শহরে। কয়েক দিন আগে গান শুনিয়েছেন রোম শহরে। সেই কনসার্টের পর জেমস ও তাঁর সফরসঙ্গীদের বিরুদ্ধে হোটেল রুম নোংরা ও অগোছালো রেখে বেরিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি সত্যি নয় বলে জানিয়েছেন
১৬ ঘণ্টা আগে
দুই দশকের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে অপূর্বর সিনেমার সংখ্যা মাত্র দুটি। বড় পর্দায় অভিষেক ২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ দিয়ে। প্রায় এক দশকের বিরতির পর ২০২৪ সালে টালিউডের ‘চালচিত্র’ সিনেমায় দেখা যায় তাঁকে। এবার আর দীর্ঘ অপেক্ষা নয়, অপূর্ব জানালেন—সিনেমা নিয়ে নতুন করে পরিকল্পনা করছেন তিনি। এরই মধ্যে
১৬ ঘণ্টা আগে
গতকাল দেশের সিনেপ্লেক্সে মুক্তি পেল নতুন দুই হলিউড সিনেমা। হরর ঘরানার ‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’-এর সঙ্গে দেখা যাচ্ছে ‘পাও প্যাট্রল: দ্য ডাইনো মুভি’ নামের অ্যানিমেশন সিনেমা।
১৬ ঘণ্টা আগে