সাদা-কালো ফ্রেমের ছবিগুলো দেখলে যে কারোরই মনে হবে, সত্যজিত-যুগ যেন ফিরে এল এই ২০২১-এ! কী দারুণ মিল! প্রথম ঝলকে বুঝে নেওয়াই কষ্ট, ছবির এ লোকটি আসল সত্যজিৎ রায় নন!
অনীক দত্তের পরবর্তী ছবি ‘অপরাজিত’য় সত্যজিৎ রায় হয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন কলকাতার সিরিয়ালের জনপ্রিয় মুখ জিতু কমল। তাঁর লুক এতটাই বিশ্বাসযোগ্য হয়েছে যে, সবাই ধরেই নিচ্ছেন— এ যেন সত্যজিৎ রায়ের অপ্রকাশিত ছবি!
অবাক হয়েছেন জিতু নিজেও। ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘এমনও হয়েছে, লুকটা কাছের একজনকে দেখিয়েছি, সে দেখে বলছে, এ তো আমার দেখা, নতুন আবার কী দেখব? আমি তখন তাঁকে বলেছি ভাল করে দেখতে, সে তখনও বলে যাচ্ছে, সত্যজিৎ রায় তো! তার পরে তাঁকে যখন বললাম এটা আমার লুক, সে অবাক হয়ে হাত থেকে ফোনটা কেড়ে নিল।’
‘অপরাজিত’ ছবিটির নাম শুনে যেমনটা মনে হচ্ছে, হয়তো এটা সত্যজিৎ রায়ের কালজয়ী ছবির রিমেক। কিন্তু তা নয়। এ ছবির মূল ফোকাস ‘অপরাজিত’র স্রষ্টা অর্থ্যাৎ সত্যজিৎ রায়ের দিকে। ‘পথের পাঁচালী’ তৈরির লড়াইয়ের গল্পই এই ছবির অনুপ্রেরণা।
তাই ছবিতে সত্যজিৎ রায় তো বটেই, গুরুত্বপূর্ণ তাঁর স্ত্রী বিজয়া রায়ও। এ চরিত্রে থাকছেন সায়নী ঘোষ। জানা গেছে, ছবির একটা অংশের শুট হয়েছে বীরভূমে, বিশেষত বোলপুরের আশপাশে। আগামী ১৯ নভেম্বর থেকে কলকাতার বিভিন্ন জায়গায় শুটিং চলবে। পুরো ছবিটিই হবে সাদাকালো।
কিন্তু কীভাবে জিতু কমলকে হুবহু সত্যজিৎ রায়ের লুক দেওয়া সম্ভব হলো? জানা গেছে, গালে ও থুতনিতে প্রস্থেটিক্স মেকআপের সাহায্য নেওয়া হয়েছে। মেকআপ করেছেন সোমনাথ কুণ্ডু।
আরও পড়ুন:

‘হালদা’, ‘ছিটকিনি’সহ বেশ কিছু প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন রুনা খান। নতুন আরেক সিনেমার শুটিং শুরু করলেন তিনি। ‘জলপবন’ নামের সিনেমাটি পরিচালনা করছেন রাজন তালুকদার। এর শুটিংয়ে রুনা খান বর্তমানে আছেন সুনামগঞ্জের হাওর এলাকায়। সেখানে ১৫ আগস্ট থেকে চলছে জলপবনের শুটিং। চলবে এ মাসজুড়ে।
১৬ ঘণ্টা আগে
গত মাস থেকে ইউরোপে সংগীতসফরে ব্যস্ত সময় পার করছেন নগরবাউল জেমস। এখন তিনি রয়েছেন ইতালিতে, পারফর্ম করছেন দেশটির বিভিন্ন শহরে। কয়েক দিন আগে গান শুনিয়েছেন রোম শহরে। সেই কনসার্টের পর জেমস ও তাঁর সফরসঙ্গীদের বিরুদ্ধে হোটেল রুম নোংরা ও অগোছালো রেখে বেরিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি সত্যি নয় বলে জানিয়েছেন
১৬ ঘণ্টা আগে
দুই দশকের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে অপূর্বর সিনেমার সংখ্যা মাত্র দুটি। বড় পর্দায় অভিষেক ২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ দিয়ে। প্রায় এক দশকের বিরতির পর ২০২৪ সালে টালিউডের ‘চালচিত্র’ সিনেমায় দেখা যায় তাঁকে। এবার আর দীর্ঘ অপেক্ষা নয়, অপূর্ব জানালেন—সিনেমা নিয়ে নতুন করে পরিকল্পনা করছেন তিনি। এরই মধ্যে
১৬ ঘণ্টা আগে
গতকাল দেশের সিনেপ্লেক্সে মুক্তি পেল নতুন দুই হলিউড সিনেমা। হরর ঘরানার ‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’-এর সঙ্গে দেখা যাচ্ছে ‘পাও প্যাট্রল: দ্য ডাইনো মুভি’ নামের অ্যানিমেশন সিনেমা।
১৬ ঘণ্টা আগে