জনপ্রিয় সংগীতশিল্পী পার্থ বড়ুয়া ও ছোট পর্দার অভিনেত্রী অপর্ণা ঘোষ অভিনীত চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত চলচ্চিত্র ‘মেইড ইন চিটাগং’ মুক্তি পেয়েছে গত ১৮ নভেম্বর। শুরুতে চট্টগ্রামের সুগন্ধা সিনেমা ও সিলভার স্ক্রিন সিনেপ্লেক্সে সীমাবদ্ধ ছিল ‘মেইড ইন চিটাগং’ প্রদর্শন। দর্শক চাহিদার ফলে রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জে মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্রটি।
এই বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির প্ল্যাটফর্ম প্রডিউসার বিঞ্জ-এর জেনারেল ম্যানেজার হাসিবুল হাসান। হাসিবুল হাসান বলেন, চট্টগ্রামে এখনো চলছে। দুই সপ্তাহ ধরে চলা মানে অনেক বড় ব্যাপার। আমাদের ছবি এখনো হাউসফুল। চট্টগ্রামের রাঙামাটি ও খাগড়াছড়ির যে হলগুলো বন্ধ ছিল, এই সিনেমার ফলে এখন সেগুলো চালু হচ্ছে। আগামী সপ্তাহ (২ ডিসেম্বর) থেকে ওই হলগুলোতেও ‘মেইড ইন চিটাগং’ চলবে।
সিনেমাটি নিয়ে কি পরিকল্পনা রয়েছে তা জানতে চাইলে তিনি বলেন, ‘আগামী ২ ডিসেম্বর থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি) ও ব্লকবাস্টার সিনেমা (যমুনা ফিউচার পার্ক) মুক্তি পাবে ‘মেইড ইন চিটাগং’। এ ছাড়া নারায়ণগঞ্জেও দেখা যাবে সিনেমাটি।
সিনেমাটির নায়ক জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী পার্থ বড়ুয়া বলেন, ইতিমধ্যেই সিনেমাটি চট্টগ্রামের দর্শকদের কাছে বেশ সারা ফেলেছে। এর মাধ্যমে চট্টগ্রামের আঞ্চলিক ভাষাকে সবার মাঝে ছড়িয়ে দিতে পেরে আমরা খুবই গর্বিত। চট্টগ্রামের দর্শকদের পর এবার ঢাকা ও নারায়ণগঞ্জে সিনেমাটি মুক্তি দিতে যাচ্ছি। শিগগিরই দেশের বাইরেও মুক্তি পাবে। ‘মেইড ইন চিটাগং নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। কমেডি ঘরনার এ সিনেমাটিতে উঠে এসেছে মেজবান, জব্বারের বলীখেলা কিংবা বেলা বিস্কুটের প্রেম নিয়ে হাস্যরসে ভরপুর চট্টগ্রামের আঞ্চলিক সংস্কৃতি। সিনেমাটিতে পার্থ বড়ুয়া ও অপর্ণা ঘোষ ছাড়াও এতে অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, সাজু খাদেম, নাসির উদ্দিন খানসহ আরও অনেকে।

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
১৫ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
১৫ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
১৫ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
১৫ ঘণ্টা আগে