আজ বাংলা নববর্ষের প্রথম দিন। প্রতিবছরের মতো আনন্দ-উচ্ছ্বাসে উৎসবের আমেজে পয়লা বৈশাখ উদ্যাপন করেছে দেশবাসী। বাদ যাননি তারকারাও। বাংলা নববর্ষ উদ্যাপনের ছবি ফেসবুকে পোস্ট করেছেন শোবিজ তারকারা।

বৈশাখী সাজে ফটোশুট করা বেশ কিছু ছবি সোশ্যাল মডিয়ায় শেয়ার করে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ছবিতে দেখা যায়, হালকা গোলাপি আভাযুক্ত শাড়ির সঙ্গে গাঢ় রঙের ব্লাউজে ধরা দিয়েছেন মিম। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ নববর্ষ নতুন বছর, নতুন স্বপ্ন, নতুন শুরু।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।
পয়লা বৈশাখের সকালে মেয়ে সায়েরার সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে অভিনেত্রী আজমেরী হক বাঁধন লিখেছেন, ‘শুভ নববর্ষ।’ শাড়ি পরা একগুচ্ছ ছবি শেয়ার করে ফেসবুকে অভিনেত্রী তাসনিয়া ফারিণ লিখেছেন, ‘বৈশাখী শুভেচ্ছা।’

বাংলা নববর্ষের প্রথম দিনে নাটকের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন ছোট পর্দার দুই অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও অর্চিতা স্পর্শিয়া। শুটিং সেট থেকে দুজনের ছবি শেয়ার করে ফেসবুকে তৌসিফ লেখেন, ‘শুটিংয়ের সেট থেকে জানাই শুভ নববর্ষ।’

বৈশাখী সাজে নিজেদের একাধিক ছবি শেয়ার করে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ, সাফা কবির, অভিনেতা আরিফিন শুভসহ আরও অনেকে।

পয়লা বৈশাখ উপলক্ষে আজ ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাচ্ছে শিহাব শাহীন পরিচালিত ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’। নতুন এই ওয়েব ফিল্মটি দেখা যাবে বিনা মূল্যে। বিঞ্জ জানিয়েছে বাংলা নববর্ষ উপলক্ষে কোনো সাবস্ক্রিপশন ফি ছাড়াই বিনা মূল্যে উপভোগ করা যাবে ওয়েব ফিল্মটি।
১০ ঘণ্টা আগে
বাংলা পঞ্জিকাবর্ষের প্রথম দিন উপলক্ষে দেশজুড়ে আজ উৎসবের আমেজ। দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে কনসার্ট ও সংগীতানুষ্ঠান। এসব অনুষ্ঠানে গানে গানে দর্শক মাতাবেন খ্যাতিমান শিল্পী ও ব্যান্ড।
১২ ঘণ্টা আগে
উৎসবকে আরও রাঙিয়ে তুলতে নতুন গান প্রকাশ করেন শিল্পীরা। বাংলা নববর্ষ উপলক্ষে নতুন গান নিয়ে এসেছেন বাপ্পা মজুমদার, সোনিয়া, মাহতিম, মেখলা, গানের দল বেঙ্গল সিম্ফনিসহ অনেকে।
১২ ঘণ্টা আগে
বাংলা নতুন বছরকে বরণ করে নিতে দেশব্যাপী চলছে নানা আয়োজন। দেশের ওটিটি প্ল্যাটফর্ম ও টিভি চ্যানেলগুলোতেও প্রচারিত হবে নানা অনুষ্ঠান।
১২ ঘণ্টা আগে