
গত বছর ভিন্ন দুটি ওয়েব ফিল্ম দিয়ে বলিউডে অভিষেক হয়েছে বাংলাদেশের জয়া আহসান ও আজমেরী হক বাঁধনের। জয়া অভিনয় করেন অনিরুদ্ধ রায়চৌধুরীর ‘কড়ক সিং’ সিনেমায়। আর বাঁধনকে দেখা গিয়েছিল বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’য়। এ বছর ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে বিভিন্ন বিভাগে একাধিক মনোনয়ন পেয়েছে সিনেমা দুটি। তবে তালিকায় জায়গা হয়নি জয়া ও বাঁধনের।
২০২৪ সালের ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে ১১টি বিভাগে মনোনয়ন পেয়েছে কড়ক সিং, আর তিনটি বিভাগে পেয়েছে খুফিয়া।
জয়া অভিনীত কড়ক সিং মুক্তি পেয়েছিল গত বছর ডিসেম্বরে। রহস্য আর সাসপেন্সে ভরপুর থ্রিলার গল্পের সিনেমাটি বানিয়েছেন অনিরুদ্ধ রায়চৌধুরী। এতে জয়ার সহশিল্পী বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। আরও আছেন ‘দিল বেচারা’খ্যাত অভিনেত্রী সঞ্জনা সাংঘি ও মালয়ালম অভিনেত্রী পার্বতী। সেরা পরিচালক, অভিনেতা, পার্শ্ব অভিনেতা, চিত্রনাট্য, চিত্রগাহক, প্রোডাকশন ডিজাইন, সম্পাদনা, ব্যাকগ্রাউন্ড সাউন্ড, মিউজিক অ্যালবাম ও স্টোরিসহ মোট ১১টি বিভাগে সেরা হওয়ার দৌড়ে আছে কড়ক সিং।

নিজে মনোনয়ন না পেলেও কড়ক সিংয়ের এই খবর ফেসবুকে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জয়া আহসান। কড়ক সিং টিমের জন্য গর্বিত বলেও জানান তিনি। ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে জায়গা না পেলেও কড়ক সিং দিয়ে এর আগে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও ফিল্ম কম্পানিয়নের চোখে সেরাদের তালিকায় ছিলেন জয়া।
জয়া আহসানের মতো বাঁধনও জায়গা পেলেন না ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকায়। খুফিয়ায় অভিনয়ের জন্য ওয়েব ফিল্মের সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন টাবু। এছাড়া, পার্শ্ব চরিত্রে অভিনেতা হিসেবে আলি ফজল ও অভিনেত্রী হিসেবে জায়গা পেয়েছেন এ সিনেমার আরেক অভিনেত্রী ওয়ামিকা গাব্বি।

বিশাল ভরদ্বাজ পরিচালিত খুফিয়ায় বাঁধনের চরিত্র ছিল রহস্যে মোড়া। খুফিয়ার অক্টোপাস সে। ভালো নাম হেনা রহমান। কাজ করে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এনএসআইতে। চরিত্রটির ব্যাপ্তি অত দীর্ঘ নয়, তবে প্রয়োজনীয়। খুফিয়াও মুক্তি পেয়েছিল ২০২৩ সালের অক্টোবরে। মুক্তির পর প্রশংসার পাশাপাশি বাঁধনের চরিত্রটি নিয়ে বিতর্কও সৃষ্টি হয়েছিল। এতে টাবু ও বাঁধনের চরিত্র দুটি সমকামী দেখানো হয়েছে। তাতে সমালোচনা মুখে পড়েছিলেন বাঁধন।
আরও খবর পড়ুন:

নদীতে ভাসমান জাহাজিদের গল্প নিয়ে মোহাম্মদ নূরুজ্জামান বানিয়েছেন ‘মাস্তুল’। জাহাজে কর্মরত কর্মচারীদের যাপিত জীবন, তাঁদের আনন্দ-বেদনা ও নদী কিংবা সাগরে ভাসমান বিচ্ছিন্ন বাস্তবতাই এই সিনেমার মূল প্রেক্ষাপট। সিনেমার প্রচারে ব্যবহারের জন্য গল্পের সঙ্গে মিল রেখে গান খুঁজছিলেন নির্মাতা।
৮ ঘণ্টা আগে
ক্যালিফোর্নিয়ার তারজানায় নিজ বাসভবনে খুন হয়েছেন হলিউড অভিনেতা জেমস হ্যান্ডি। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। এই হত্যাকাণ্ডের অভিযোগে অভিনেতার বান্ধবীর ৪৪ বছর বয়সী ছেলে মাইকেল গ্লেডহিলকে গ্রেপ্তার করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ।
১০ ঘণ্টা আগে
ওটিটিতে বেশ অনিয়মিত ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সর্বশেষ তাঁকে পাওয়া গেছে ২০২৪ সালে, ‘গোলাম মামুন’ নামের ওয়েব সিরিজে। দুই বছর পর আবার ওটিটিতে ফিরছেন অপূর্ব। অভিনয় করেছেন ‘হেডলাইন’ নামের সিরিজে। এটি পরিচালনা করেছেন সালেহ সোবহান অনীম। ২৫ জুন হইচইয়ে মুক্তি পাবে এই সিরিজ।
১১ ঘণ্টা আগে
কয়েক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল—আবারও মা হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। দেশের পাশাপাশি কলকাতার সংবাদমাধ্যমেও প্রকাশ হয়েছে এমন খবর। তবে চুপ ছিলেন অভিনেত্রী। অবশেষে নীরবতা ভেঙে মা হওয়ার খবর নিশ্চিত করলেন বুবলী। জানালেন, কন্যাসন্তানের মা হয়েছেন তিনি।
১ দিন আগে