‘আমি যে কে তোমার’ নামের একটি ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন অঙ্কুশ হাজরা ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। রবি কিনাগির পরিচালনায় ২০১৭ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। এই জুটি আবার একসঙ্গে হাজির হচ্ছেন। ছবির নাম ‘সেভিংস অ্যাকাউন্ট’। বানাচ্ছেন কলকাতার বাণিজ্যিক ছবির আলোচিত নির্মাতা রাজা চন্দ।
পরিচালক রাজা চন্দ বলেন, ‘একটি ব্যাংকের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে ছবিটি। প্রতিদিনের মতো ব্যাংকের কাজকর্ম শুরু হয়। সেভিংস অ্যাকাউন্ট খুলতে আসেন অঙ্কুশ। এমন সময় এক ব্যক্তি ব্যাংক লুট করতে আসে। ঘটনাস্থলে আসে পুলিশ।’ ‘সেভিংস অ্যাকাউন্ট’ ছবিতে সায়ন্তিকাকে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। রাজনীতিতে যোগ দেওয়ার পর এটিই তাঁর প্রথম ছবি। পরিচালক রাজা চন্দের সঙ্গে অঙ্কুশের এটি দ্বিতীয় ছবি।
অঙ্কুশ-সায়ন্তিকা ছাড়াও ছবিতে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পিয়ান। তিনি থাকবেন ব্যাংক কর্মচারীর চরিত্রে। ৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ‘সেভিংস অ্যাকাউন্ট’ ছবির শুটিং। একটি পুরোনো ব্যাংকে সেট ফেলা হয়েছে। সেখানেই হবে পুরো ছবির কাজ।

বিশ্বখ্যাত লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামের বিখ্যাত তোরণের নিচে শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে মুখরিত হয়ে উঠেছিল পাঁচটি শব্দ—‘পাঞ্জাবি আ গেয়ে ওয়েম্বলি ওয়ে!’ (ওয়েম্বলিতে এসে গেছে পাঞ্জাবিরা!)।
৫ ঘণ্টা আগে
পর্দায় চরিত্র রূপায়ণে জুড়ি নেই মোশাররফ করিমের। ভিজ্যুয়াল মিডিয়ায় কাজ শুরু ১৯৯৯ সালে ‘অতিথি’ নাটক দিয়ে। তারও এক দশক আগে থেকে মঞ্চনাটকের সঙ্গে তাঁর সম্পৃক্ততা। নিজের দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতা এবার তরুণ অভিনয়শিল্পীদের সঙ্গে ভাগ করে নেবেন মোশাররফ।
৯ ঘণ্টা আগে
ড্যানিয়েল ক্রেগের বিদায়ের পর রুপালি পর্দায় কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড—তা নিয়ে দীর্ঘদিন ধরে নানা জল্পনাকল্পনা চলছে। পরবর্তী জেমস বন্ড অভিনেতার নাম এখনো জানা না গেলেও সিনেমাটির বড় আপডেট পাওয়া গেল চিত্রনাট্যকার স্টিভেন নাইটের কাছে।
৯ ঘণ্টা আগে
পাকিস্তানের কাভিশ ব্যান্ডের সঙ্গে দেশের দুই জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ও মেঘদলকে নিয়ে গত বছরের ৫ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ কনসার্ট। তবে দেশের সার্বিক অবস্থা বিবেচনায় অনুমতি না পাওয়ায় সে সময় আয়োজনটি স্থগিত করা হয়।
১০ ঘণ্টা আগে