আজ কিংবদন্তি অভিনেত্রী ববিতার ৭০তম জন্মদিন। ১৯৫৩ সালের ৩০ জুলাই বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন তিনি। জন্মদিন উপলক্ষে ২৯ জুলাই রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন এই অভিনেত্রী।
তাঁর আসল নাম ফরিদা আক্তার পপি। কিন্তু চলচ্চিত্রে আসার পর পরিচিতি পেয়েছেন ববিতা নামে। পৈতৃক বাড়ি যশোরে হলেও বাবার চাকরির সুবাদে বাগেরহাটে থাকতেন তাঁরা।
চলচ্চিত্রে আসার পেছনে ববিতার জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা তাঁর বড় বোন চিত্রনায়িকা সুচন্দা। কিংবদন্তি নির্মাতা জহির রায়হানের ‘সংসার’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে ১৯৬৮ সালে অভিষেক হয় ববিতার। এই চলচ্চিত্রে তিনি রাজ্জাক-সুচন্দার মেয়ের চরিত্রে অভিনয় করেন। ববিতার নাম ফরিদা আক্তার পপি থেকে ‘ববিতা’ হয় জহির রায়হানের ‘জ্বলতে সুরুজ কি নিচে’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে।
নায়িকা হিসেবে ববিতার প্রথম সিনেমা ‘শেষ পর্যন্ত’। এটি মুক্তি পায় ১৯৬৯ সালের ১৪ আগস্ট। এরপর থেকে অভিনয়ে নায়িকা হিসেবে অর্জন করেন তুমুল জনপ্রিয়তা। বাণিজ্যিক সিনেমার অন্যতম সফল নায়িকা হিসেবে গণ্য করা হয় ববিতাকে।
জহির রায়হান পরিচালিত ‘টাকা আনা পাই’ চলচ্চিত্রের মাধ্যমে ববিতা ক্যারিয়ারে দর্শকপ্রিয়তা পেলেও তাঁর জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য চলচ্চিত্র বলা হয় ‘অশনি সংকেত’কে। সত্যজিৎ রায়ের পরিচালনায় এই সিনেমায় অভিনয় করে ববিতা আন্তর্জাতিক অঙ্গনেও দারুণ প্রশংসা অর্জন করেন।
ক্যারিয়ারে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন ববিতা। এর মধ্যে ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’, ‘আলোর মিছিল’, ‘ডুমুরের ফুল’, ‘বসুন্ধরা’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘নয়নমণি’, ‘লাঠিয়াল’, ‘মা’, ‘কসাই’, ‘জন্ম থেকে জ্বলছি’, ‘দহন’, ‘দিপু নাম্বার টু’, ‘অশনি সংকেত’, ‘রামের সুমতি’, ‘নাগ-নাগিনী’, ‘প্রতিজ্ঞা’, ‘চ্যালেঞ্জ’, ‘মিস লংকা’, জীবন সংসার’, ‘লাইলি মজনু’, ‘পদ্মা মেঘনা যমুনা’, ‘পোকামাকড়ের ঘরসংসার’ সিনেমাগুলো উল্লেখযোগ্য।
১৯৭৫ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তনের পর টানা তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জেতেন তিনি। এ ছাড়া ১৯৮৫ সালে আরেকবার শ্রেষ্ঠ অভিনেত্রী, ১৯৯৬ সালে শ্রেষ্ঠ প্রযোজক, ২০০২ ও ২০১১ সালে পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এ ছাড়া ২০১৬ সালে তাঁকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা প্রদান করা হয়।

আজ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে নির্মাতা ও কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানটি শুরু হবে বিকেল ৪টায়। আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি ‘হুমায়ূন আহমেদ স্মরণ’ শিরোনামের এই আয়োজনে থাকবে হুমায়ূন আহমেদের গান ও সিনেমার প্রদর্শনী।
৩ ঘণ্টা আগে
সাম্প্রতিক সময়ে দেশের চলচ্চিত্রের অন্যতম আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে বিদেশি মার্কেট। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়াসহ একাধিক দেশের প্রবাসীরা অপেক্ষায় থাকেন বাংলাদেশের সিনেমা দেখার জন্য। তাই আলোচনার রেশ থাকতেই বিদেশে সিনেমা মুক্তি দেওয়ার চেষ্টা করেন নির্মাতারা।
৩ ঘণ্টা আগে
পপগুরু আজম খানের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। তাঁর স্মরণে চ্যানেল আইয়ে থাকছে বিশেষ আয়োজন। আজ সন্ধ্যা ৬টায় প্রচারিত হবে ‘ট্রিবিউট টু গুরু আজম খান’ নামের অনুষ্ঠান। অংশ নেবেন আজম খানের প্রতিষ্ঠিত ব্যান্ড উচ্চারণ-এর বর্তমান সদস্যরা।
৩ ঘণ্টা আগে
এমা অ্যাওয়ার্ড জয়ী বাংলাদেশের চলচ্চিত্র ‘নিশি’ এবার যাচ্ছে দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ মন্টেনিগ্রোতে। গ্রিন মন্টেনিগ্রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১২তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে সিনেমাটি। বিশ্বের শীর্ষ ৩১টি পরিবেশবিষয়ক চলচ্চিত্র উৎসবের মধ্যে অন্যতম এই উৎসব অনুষ্ঠিত হবে ১ থেকে...
৩ ঘণ্টা আগে