ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর লুকে নজর কেড়ে নিলেন কঙ্গনা রনৌত। মাত্র ১ মিনিট ২১ সেকেন্ডের টিজারে কঙ্গনা জানান দিলেন পর্দায় ইন্দিরা চরিত্র তাঁর জন্যই যেন তৈরি।
শুধু কেন্দ্রীয় চরিত্রে অভিনয় নয়, আপকামিং সিনেমা ‘ইমার্জেন্সি’র পরিচালনা ও প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছেন কঙ্গনা নিজেই। আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) মুক্তি পেল ছবিটির ফার্স্ট লুক টিজার।
‘মনিকর্ণিকা’র পর এটি কঙ্গনার দ্বিতীয় পরিচালনা। ইন্দিরা গান্ধীর যথাযথ লুক পেতে হলিউড থেকে মেকআপ আর্টিস্টকে নিয়ে এসেছেন অভিনেত্রী। অস্কার বিজয়ী প্রস্থেটিক মেকআপ আর্টিস্ট ডেভিড মালিনস্কি কাজ করছেন ছবিতে।
কঙ্গনার ভাষ্য, ‘ইন্দিরা গান্ধির বায়োপিক নয় এই ছবি। বরং একটি বড় প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। আরও নির্দিষ্টভাবে বলতে গেলে এটি রাজনৈতিক ছবি, যা বর্তমান প্রজন্মকে সাহায্য করবে ভারতের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপট বুঝে নিতে।’
ছবিতে ১৯৭৫ সালে ভারতের জরুরি অবস্থার ২১ মাসের সময়কে বড় পর্দায় তুলে ধরছেন কঙ্গনা। সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। কঙ্গনার এই ছবিতে সেই সময়টাই তুলে ধরা হয়েছে।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে টিজার শেয়ার করে কঙ্গনা লিখেছেন, ‘সেই নারীকে নিয়ে এলাম, যাকে “স্যার” বলা হতো’। এ ছাড়া ফার্স্ট লুক আপলোড করে কঙ্গনা লিখেছেন, ‘ইমার্জেন্সি সিনেমার ফার্স্ট লুক। বিশ্বের অন্যতম প্রভাবশালী ও বিতর্কিত নারীর চরিত্রে অভিনয় করছি।’

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
২ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
২ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৬ ঘণ্টা আগে