উত্তর আমেরিকার বৃহত্তম সাংস্কৃতিক উৎসব সার্ভান্টিনো আন্তর্জাতিক উৎসবের ৫১ তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে মেক্সিকোতে। আগামী ১৩ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত চলা চলচ্চিত্র উৎসবের এবারের আসরে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে বাংলাদেশের ৫টি চলচ্চিত্র।
চলচ্চিত্র গুলো হচ্ছে চলচ্চিত্র নির্মাতা খন্দকার সুমনের ‘সাঁতাও’, খিজির হায়াত খানের ‘ওরা ৭ জন’, ফাখরুল আরেফিন খানের ‘জেকে ১৯৭১ ’, নাজমুস সাকিব আহমেদের ‘প্রিয়াঙ্কা’ এবং উজ্জ্বল কুমারের ‘মৃত্যুঞ্জয়ী’।
সার্ভান্টিনো উৎসবটি উত্তর আমেরিকার বৃহত্তম সাংস্কৃতিক উৎসব। ১৯৭২ সাল থেকে মেক্সিকোর গুয়ানুহওয়াটো শহরে প্রতি বছর সার্ভান্টিনো উৎসবটি অনুষ্ঠিত হয়। বিখ্যাত স্প্যানিশ উপন্যাস ‘ডন কিহোটতে’ এর লেখক মিগেল ডি সার্ভান্টেস সাভেইদ্রুহ-এর প্রতি শ্রদ্ধা জানাতে উৎসবটির আয়োজন করা হয়। শিল্পকলার সকল শাখা এই উৎসবটিতে উদ্যাপিত হয়।
৫১ তম সার্ভান্টিনো আন্তর্জাতিক উৎসবের অফিশিয়াল ওয়েব সাইট থেকে জানা যায় নির্মাতা ফাখরুল আরেফিন খানের ‘জেকে ১৯৭১’ চলচ্চিত্রটি আগামী ১৫ অক্টোবর, নির্মাতা খিজির হায়াত খানের ‘ওরা ৭ জন’ প্রদর্শিত হবে আগামী ১৬ অক্টোবর এবং নির্মাতা নাজমুস সাকিব আহমেদের ‘প্রিয়াঙ্কা’ প্রদর্শিত হবে আগামী ১৭ অক্টোবর দুপুর ১২টায়। আগামী ১৮ অক্টোবর প্রদর্শিত হবে নির্মাতা উজ্জ্বল কুমারের ‘মৃত্যুঞ্জয়ী’ এবং ১৯ অক্টোবর নির্মাতা খন্দকার সুমনের ‘সাঁতাও’ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে বিকেল ৫টায়।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
২ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৫ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৪ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
২০ ঘণ্টা আগে