অবশেষে দীর্ঘসূত্রতা ঘুচিয়ে মুক্তি পেতে যাচ্ছে অনুদানের চলচ্চিত্র ‘হডসনের বন্দুক’। ২০১২-১৩ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিল ‘হডসনের বন্দুক’। এরপর পেরিয়ে গেছে ৯ বছর। অবশেষে এর মুক্তির ঘোষণা এল। আগামী ২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সরকারি অনুদানের চলচ্চিত্র ‘হডসনের বন্দুক’। খ্যাতিমান লেখক সৈয়দ শামসুল হকের গল্প অবলম্বনে এটি নির্মাণ করেছেন চলচ্চিত্র পরিচালক প্রশান্ত অধিকারী। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ ও লুৎফর রহমান জর্জ। চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন প্রশান্ত অধিকারী ও রিয়েল আকঞ্জি।
প্রশান্ত অধিকারী বলেন, ‘“হডসনের বন্দুক” আমার দীর্ঘদিনের পরিশ্রমের ফসল। চেষ্টা করেছি মানসম্মত একটি চলচ্চিত্র নির্মাণের। চলচ্চিত্রটির মুক্তির তারিখ ঘোষণা করতে পেরে আমার খুব ভালো লাগছে। সবাইকে চলচ্চিত্রটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে।’
চলচ্চিত্রটি নির্মাণের পেছনে দীর্ঘ ৯ বছর সময় ব্যয় হওয়ার ব্যাপারে প্রশান্ত অধিকারী বলেন, ‘মূলত অভিনেতা ও অভিনেত্রী বাছাই করতে গিয়েই বেশি সময় লেগেছে। এ ছাড়া শুটিং, এডিটিং—এসব বিষয়েও খানিকটা সময় লেগেছে। সব মিলয়ে এতটা সময় ব্যয় হয়েছে “হডসনের বন্দুক” নির্মাণ করতে।’
সিনেমাটির পরিচালক আরও জানান, প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে গোয়েন্দা আবহের গল্পে নির্মিত হয়েছে ‘হডসনের বন্দুক’। ঢাকা, মুন্সিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, শ্রীমঙ্গল, জাফলংসহ দেশের বিভিন্ন স্থানে চলচ্চিত্রটির শুটিং হয়েছে। ছবিটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন অর্ণব অন্তু, মাজিদ শিখালিভ (রুশ তারকা), এস এম মহসিন, কাজী উজ্জ্বল প্রমুখ।

সোশ্যাল মিডিয়ায় হঠাৎ ছড়িয়ে পড়েছে প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লাকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য। এআই দিয়ে তৈরি ভিডিও শেয়ার করে লেখা হয়েছে, ‘মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রুনা লায়লা’। ফেসবুকে দেওয়া এমন একটি পোস্টের ছবি শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন রুনা লায়লার মেয়ে তানি লায়লা।
২৩ মিনিট আগে
সংগীতবিষয়ক রিয়েলিটি শো ভারতে বেশ জনপ্রিয়। প্রতিবছর একাধিক শো দেখা যায় বিভিন্ন টেলিভিশনে। তবে সেই রিয়েলিটি শোতে দেখানো প্রতিযোগীদের চোখের জল আর হাজারও প্রতিকূলতা পেরিয়ে উঠে আসার গল্প কতটুকু সত্যি—এই বিতর্ক বিনোদনজগতে বহু পুরোনো।
১ ঘণ্টা আগে
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নিয়ে ভেনিস চলচ্চিত্র উৎসবে গেছেন আজমেরী হক বাঁধন। সিনেমার প্রিমিয়ার শেষে ভাইয়ের বাসায় বেড়াতে যান তিনি। সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের আক্রমণের শিকার হন বাঁধন। ইতিমধ্যে নিয়েছেন আইনি ব্যবস্থা। এর মধ্যেই পাওয়া গেল অভিনেত্রীর নতুন সিনেমার খবর।
২ ঘণ্টা আগে
হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা মেতে উঠেছেন আশির দশকের ফ্যাশন ট্রেন্ডে। ভাইরাল এই ট্রেন্ডে যোগ দিয়েছেন বিনোদনজগতের তারকারাও। তারকাদের এমন রেট্রো লুক দেখে মুগ্ধ ভক্তরাও। এসব ছবি নিয়ে চলছে আলোচনা ও প্রশংসা।
১০ ঘণ্টা আগে