এ সপ্তাহের সিনেমা
দুর্গাপূজা উপলক্ষে গত সপ্তাহে মুক্তি পেয়েছিল তিনটি সিনেমা। পূজার আবহ থাকতে এ সপ্তাহেও আলোর মুখ দেখছে নতুন দুই সিনেমা। আজ দেশের হলে মুক্তি পাচ্ছে ‘ব্যাচেলর ইন ট্রিপ’ ও ‘বান্ধব’।

বান্ধব
ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া জন্মপরিচয়হীন এক শিশুর গল্প উঠে এসেছে বান্ধব সিনেমায়। এটি বানিয়েছেন সুজন বড়ুয়া। মূল চরিত্রে অভিনয় করেছেন মৌ খান। আরও রয়েছেন গাজী রাকায়েত, রেবেকা রউফ, জয় রাজ, সুমিত সেনগুপ্ত, হাবিব খান, আসমা শিউলি, আরফান প্রমুখ। ২০১৯ সালে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য তৎকালীন সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছিল বান্ধব। তবে এত বছর নানা কারণে আটকে ছিল সিনেমাটি। কয়েকবার মুক্তির ঘোষণা দিয়েও সরে আসেন নির্মাতারা। অবশেষে আজ দর্শকের সামনে আসছে সিনেমাটি। নির্মাতা সুজন বড়ুয়া বলেন, ‘বেশ কয়েকবার মুক্তির তারিখ চূড়ান্ত করেও পরিস্থিতি অনুকূলে না থাকায় পরিকল্পনা থেকে সরে আসি। এখন সিনেমা মুক্তির উপযুক্ত সময়। তা ছাড়া, এখন আমাদের ভালো সিনেমার সংকট। সব দিক বিবেচনা করে সিনেমাটি আর আটকে রাখতে চাই না।’

ব্যাচেলর ইন ট্রিপ
ট্রাভেল-রোমান্স ও কমেডি ঘরানায় ব্যাচেলর ইন ট্রিপ বানিয়েছেন নাসিম সাহনিক। করোনা-পরবর্তী সময়ে রিফ্রেশমেন্টের জন্য কুয়াকাটায় বেড়াতে যাওয়া কয়েকটি ব্যাচেলর গ্রুপকে নিয়ে এ সিনেমার কাহিনি। আম্মাজান ফিল্মস প্রযোজিত এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, শিরিন শিলা, কায়েস আরজু, কচি খন্দকার, মুকিত জাকারিয়া প্রমুখ। পরিচালক নাসিম সাহনিক বলেন, ‘কোভিডের পর জীবন যে কতটা মূল্যবান, সে উপলব্ধি, বন্ধুত্ব, প্রেম, হাসি-মজার মিশ্রণে সিনেমাটি দর্শকের বেশ ভালো লাগবে। এটি দেখার সময় জীবনের নানা লক্ষ্য-উপলক্ষ দর্শককে ভাবাবে।’

নব্বইয়ের দশকে গতির ঝড় তোলা ‘ডেজ অব থান্ডার’-এর ইঞ্জিন গর্জে উঠছে আবারও। প্রায় চার দশক পর তৈরি হচ্ছে সাড়াজাগানো রেসিং সিনেমাটির সিকুয়েল। প্রথম সিনেমায় টম ক্রুজের বিপরীতে ছিলেন নিকোল কিডম্যান। এবার তাঁর সঙ্গী হচ্ছেন অ্যান হ্যাথাওয়ে।
৪৩ মিনিট আগে
ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অপরাধভিত্তিক সিরিজ ‘ক্রাইম প্যাট্রল’ এবার হাজির হচ্ছে ভিন্ন এক আবহ নিয়ে। আজ থেকে সনি টিভিতে শুরু হচ্ছে ক্রাইম প্যাট্রলের নতুন সিজন। ‘ক্রাইম প্যাট্রল—ক্রাইম কা কারেন্ট সিজন’ নামের এই সিজনে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে অজয় দেবগনকে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার একটি স্টেট পার্কে ২০২৪ সালের এপ্রিলে ৩০ বছর বয়সী মাইকা মিলারের মরদেহ উদ্ধারের পর থেকেই তাঁর মৃত্যু ঘিরে নানা প্রশ্নের জন্ম নেয়। ঘটনার ১০ দিন পর কর্তৃপক্ষ জানায়, মাইকা আত্মহত্যা করেছেন।
১৩ ঘণ্টা আগে
নতুন আয়োজনে আইয়ুব বাচ্চুর ২০ গানে তৈরি ‘উত্তরাধিকার’ অ্যালবাম নিয়ে চলছে বিতর্ক। এবার আইয়ুব বাচ্চুর গান বিকৃত করার প্রতিবাদ জানিয়ে উত্তরাধিকার অ্যালবামটি বাতিলের দাবিতে চট্টগ্রামে মৌন প্রতিবাদ ও মানববন্ধন করেছে ‘ভয়েস ফর এবি’।
১ দিন আগে