
নেদারল্যান্ডসের পর এবার অস্ট্রিয়ায় প্রদর্শিত হতে যাচ্ছে মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত ‘দেলুপি’। ২৩ এপ্রিল থেকে ভিয়েনায় শুরু হবে ‘রেড লোটাস এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ভিয়েনা ২০২৬’, এ উৎসবে জায়গা করে নিয়েছে সিনেমাটি। ২৫ এপ্রিল স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিটে ভিয়েনার ঐতিহ্যবাহী স্ট্যাটকিনো থিয়েটারে দেখা যাবে দেলুপি।
ভিয়েনায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং চলচ্চিত্রপ্রেমীদের এই বিশেষ প্রদর্শনীতে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন নির্মাতা। মোহাম্মদ তাওকীর ইসলাম বলেন, ‘নেদারল্যান্ডসে ভালো সাড়া পাওয়ার পর এবার অস্ট্রিয়ায় যাচ্ছে দেলুপি, যা আমাদের টিমের জন্য খুবই আশার ও আনন্দের খবর। বাংলা ও বাংলাদেশি সিনেমার জন্য এটি সত্যিই খুব বড় পাওয়া।’
গত বছরের নভেম্বরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল দেলুপি। এরপর এ বছরের জানুয়ারিতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের ৫৫তম আসর অনুষ্ঠিত হয় সিনেমাটির আন্তর্জাতিক প্রিমিয়ার।
দক্ষিণাঞ্চলের মানুষের জীবনের ঘটনা, বাস্তবতা আর সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে দেলুপি। দেলুপি নামটি এসেছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন থেকে। এটি শুধু ওই অঞ্চলের নয়, বরং দেশের সর্বস্তরের মানুষের জীবনের কাহিনি।

দক্ষিণ কোরিয়াভিত্তিক জনপ্রিয় জাপানি কে-পপ ইনফ্লুয়েন্সার মিনা চান ২৬ বছর বয়সে মারা গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ‘লাইভ’ সম্প্রচার চলাকালীন সিউলে তাঁর নিজ বাসভবন থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
১২ ঘণ্টা আগে
ইউটিউবের ইতিহাসে সবচেয়ে বেশিবার দেখা ভিডিও ‘বেবি শার্ক ড্যান্স’-এর অন্যতম প্রধান শিল্পী এবার সংগীতে ক্যারিয়ার গড়তে চলেছে। ইন্টারনেটে ‘বেবি শার্ক বয়’ পরিচিত হয়ে ওঠা সেই বালক এখন তরুণ। সে এবার কে-পপ জগতে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।
১৭ ঘণ্টা আগে
সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে থ্রিলার ঘরানায় কামরুজ্জামান রোমান তৈরি করছেন ‘শিকার’ নামের সিনেমা। অভিনয় করছেন অপু বিশ্বাস ও মুরতজা পলাশ। শিকার দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে পলাশের। সম্প্রতি নেপালে শুরু হয়েছে সিনেমার শুটিং। অপু-পলাশের সঙ্গে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের তিন অভিনেতা রজতাভ দত্ত, খরাজ...
১৯ ঘণ্টা আগে
কয়েক বছর ধরেই অভিনেত্রী সোহানা সাবা জানিয়ে আসছেন, নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি। অবশেষে এই অভিনেত্রী জানালেন বিয়ের খবর। তাঁর স্বামীর নাম ফয়সাল সামাদ। দেড় বছরের বেশি সময় আগে পারিবারিকভাবে বিয়ে হয়েছে তাঁদের।
২০ ঘণ্টা আগে