
আগামীকাল শুক্রবার (১০ অক্টোবর) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আনোয়ার সিরাজী পরিচালিত সিনেমা ‘অন্ধকারে আলো’। আসমান জমিন প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন মীর লিয়াকত আলী। আজকের পত্রিকাকে প্রযোজক জানিয়েছেন, দেশের ছয়টি প্রেক্ষাগৃহে দেখা যাবে অন্ধকারে আলো।
অন্ধকারে আলো সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাকিব শিকদার, মুসকান ইসলাম, তিথি চৌধুরী, রেবেকে রউফ, জ্যাকি আলমগীর প্রমুখ। প্রযোজক মীর লিয়াকত আলী বলেন, ‘জীবনে ব্যর্থতা মানেই সবকিছু শেষ হয়ে যাওয়া নয়। ব্যর্থতা মানে নতুন করে শুরু করার সুযোগ। জীবন ও সমাজের নানা ক্ষেত্রে ব্যর্থতা আসে। ব্যর্থতা থেকে জন্ম নেয় হতাশা। সেই হতাশা থেকে মানুষ কখনো অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে, আবার অনেক সময় জীবনহানির প্রবণতা সৃষ্টি হয়। এটা কোনো সমাধান নয়। অন্ধকারে আলো সিনেমাটি সেই হতাশাগ্রস্ত মানুষের জন্য সঠিক পথের দিকনির্দেশক হিসেবে কাজ করবে বলে আমার বিশ্বাস।’
পরিচালক আনোয়ার সিরাজী বলেন, ‘হতাশাগ্রস্ত মানুষকে আলোর পথে ফিরিয়ে নেওয়ার গল্প নিয়ে তৈরি হয়েছে অন্ধকারে আলো। সিনেমার অভিনয়শিল্পীদের বেশির ভাগ নতুন হলেও ভালো করেছেন তাঁরা। আশা করছি, দর্শকদের ভালো লাগবে সিনেমাটি।’
নির্মাতারা অন্ধকারে আলো সিনেমা নিয়ে আশাবাদী হলেও সিনেমার ট্রেলার দেখে অসন্তোষ প্রকাশ করছেন নেটিজেনরা। অনেকে সিনেমার নির্মাণ মান নিয়েও প্রশ্ন তুলেছেন। শেষ পর্যন্ত অন্ধকারে আলো সিনেমা হলে কতটুকু সাড়া ফেলতে পারে, সেটাই এখন দেখার বিষয়।

একজন রকস্টারের জীবনের উত্থান-পতনের গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘রকস্টার’। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ পেল সিনেমার দ্বিতীয় পোস্টার। এতে রোমান্টিক আবহে শাকিবের সঙ্গে দেখা গেল সাবিলা নূরকে।
৮ ঘণ্টা আগে
এই বছরের শুরুতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের (আইএফএফআর) ৫৫তম আসরে বিশ্ব প্রিমিয়ার হয় ‘রইদ’ সিনেমার। ইতিমধ্যে দেশে মুক্তির ঘোষণা এসেছে এই সিনেমার। আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে রইদ।
৯ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সবশেষ সিনেমা হিসেবে এবার বিদেশে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। ১৮ ও ২০ এপ্রিল ইতালির ভেনিস ও রোম শহরের দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে প্রিন্স।
১০ ঘণ্টা আগে
ব্যতিক্রম ধাঁচের গান দিয়ে নিজস্ব পরিচিতি তৈরি করেছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড মেঘদল। অন্যদিকে, ভিন্ন আমেজের গান নিয়ে ওপার বাংলায় জনপ্রিয় হয়েছে ব্যান্ড চন্দ্রবিন্দু। শুধু পশ্চিমবঙ্গেই নয়, চন্দ্রবিন্দু সমান জনপ্রিয় বাংলাদেশের শ্রোতাদের কাছেও। এবার চন্দ্রবিন্দুর সঙ্গে প্রথমবার একমঞ্চে...
১৯ ঘণ্টা আগে