
২০০৬ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে কাজ শুরু করেন সাদিয়া জাহান প্রভা। অভিনয় শুরু ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘লস প্রজেক্ট’ নাটক দিয়ে। এরপর অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে দেখা গেছে প্রভাকে। তবে দেখা যায়নি কোনো সিনেমায়। অবশেষে দুই দশকের ক্যারিয়ারে প্রথমবারের মতো নাম লেখালেন বড় পর্দায়। প্রভা অভিনয় করছেন সরকারি অনুদানের দুই সিনেমায়। একটি ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’, অন্যটি সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’।
এ বছরের শুরুতে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়ে প্রভা আক্ষেপ করে বলেছিলেন, সিনেমায় তাঁর ভাগ্য ভালো না। বেশ কয়েকটি সিনেমা নিয়ে কথা এগোলেও কাজগুলো আর শুটিং পর্যন্ত গড়ায়নি। প্রভার সেই আক্ষেপ ঘুচল সরকারি অনুদানের দুই সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে।
গতকাল গাজীপুরের হোতাপাড়ায় দেনা পাওনা সিনেমার শুটিং শুরু করেছেন প্রভা। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দেনা পাওনা’ অবলম্বনে একই নামে নির্মিত হচ্ছে এটি। এতে নিরুপমা চরিত্রে পর্দায় আসবেন প্রভা। তাঁর সহশিল্পী চিত্রনায়ক মামনুন হাসান ইমন।
দেনা পাওনা সিনেমায় ইমন অভিনয় করবেন জমিদারের ছেলের চরিত্রে। কলকাতার একজন ম্যাজিস্ট্রেট সে। গ্রামের মধ্যবিত্ত ঘরের মেয়ে নিরুপমার সঙ্গে তার বিয়ে ঠিক হয়। কিন্তু অসচ্ছল পিতা বিয়ের পণ দিতে না পারায় লজ্জায় আত্মহত্যা করে নিরুপমা।
দেনা পাওনার শুটিং শুরুর আগে দুই পয়সার মানুষ সিনেমার প্রথম অংশের শুটিং শেষ করেছেন প্রভা। দুই পয়সার মানুষ সিনেমার কাহিনি সাধারণ মানুষের জীবনের ঘটনা ও সামাজিক বাস্তবতা নিয়ে লেখা। গল্পের মূল চরিত্রটি একজন সাধারণ মানুষের সংগ্রাম, স্বপ্ন ও মানবিক সম্পর্কের নানা দিক ফুটিয়ে তুলবে।
পরিচালক ঝুমুর আসমা জুঁই জানিয়েছেন, সিনেমাটি সামাজিক বার্তা বহন করার পাশাপাশি দর্শকদের বিনোদিতও করবে। দুই পয়সার মানুষ সিনেমায় প্রভার সহশিল্পী এ বি এম সুমন। নির্মাতা জানান, সবকিছু ঠিক থাকলে আগামী মাস থেকে শুরু হবে সিনেমার দ্বিতীয় লটের কাজ।
দুই সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে প্রভা বলেন, ‘আগেও চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। কিন্তু শেষ পর্যন্ত ব্যাটে-বলে মেলেনি। এমনও হয়েছে সবকিছু চূড়ান্ত হওয়ার পর শুটিংয়ের আগের দিন বাদ পড়েছি, আবার পরিবারের কারণেও করতে পারিনি। এই সিনেমা দুটির সঙ্গে অনেক দিন আগেই যুক্ত হয়েছি। তবে জানাতে চাইনি ভয়ে। শুটিংয়ে অংশ নিয়ে এবার সুখবরটি সবার সঙ্গে শেয়ার করলাম। দুটি সিনেমাতেই নতুন দুটি চরিত্রে দর্শকেরা আমাকে দেখতে পাবেন।’

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১৭ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৭ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১৭ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
১৮ ঘণ্টা আগে