বেনারসি শাড়ি, সিঁথিতে সিঁদুর ও হাতে শাখা আর অলংকারে মুড়ানো চিরাচরিত বাঙালি বধূর রূপে হাজির হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। বিয়ের সাজের কিছু ছবি ফেসবুকে শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে জুড়ে দিয়েছেন কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদের কবিতার দুটি ছত্র- ‘আলোটুকু তোমায় দিলাম। ছায়া থাক আমার কাছে’।
জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের এই বছরটা কেটেছে দুর্দান্ত। এই বছরই তাঁর ক্যারিয়ারে যোগ হয়েছে আলোচিত কিছু সিনেমা। তাঁর ব্যক্তি জীবনেও বড় অর্জনের বছর এটি। শুরুতেই ছয় বছরের প্রেম পূর্ণতা পেয়েছে; ব্যাংক কর্মকর্তা সনি পোদ্দারের সঙ্গে মালাবদল হয়েছে মিমের।
কলকাতার নতুন সিনেমা দিয়ে নতুন বছর শুরু করবেন মিম। বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় টলিউড সুপারস্টার জিৎ-এর বিপরীতে ‘মানুষ’ চলচ্চিত্রে কাজ করছেন মিম। এতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছেন জিৎ।
মিম–জিৎ জুটির দ্বিতীয় সিনেমা সিনেমা এটি। এর আগে একসঙ্গে এই জুটি ‘সুলতান দ্য সেভিয়র' ছবিতে অভিনয় করেছিলেন।








বিশ্বখ্যাত লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামের বিখ্যাত তোরণের নিচে শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে মুখরিত হয়ে উঠেছিল পাঁচটি শব্দ—‘পাঞ্জাবি আ গেয়ে ওয়েম্বলি ওয়ে!’ (ওয়েম্বলিতে এসে গেছে পাঞ্জাবিরা!)।
৫ ঘণ্টা আগে
পর্দায় চরিত্র রূপায়ণে জুড়ি নেই মোশাররফ করিমের। ভিজ্যুয়াল মিডিয়ায় কাজ শুরু ১৯৯৯ সালে ‘অতিথি’ নাটক দিয়ে। তারও এক দশক আগে থেকে মঞ্চনাটকের সঙ্গে তাঁর সম্পৃক্ততা। নিজের দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতা এবার তরুণ অভিনয়শিল্পীদের সঙ্গে ভাগ করে নেবেন মোশাররফ।
৯ ঘণ্টা আগে
ড্যানিয়েল ক্রেগের বিদায়ের পর রুপালি পর্দায় কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড—তা নিয়ে দীর্ঘদিন ধরে নানা জল্পনাকল্পনা চলছে। পরবর্তী জেমস বন্ড অভিনেতার নাম এখনো জানা না গেলেও সিনেমাটির বড় আপডেট পাওয়া গেল চিত্রনাট্যকার স্টিভেন নাইটের কাছে।
৯ ঘণ্টা আগে
পাকিস্তানের কাভিশ ব্যান্ডের সঙ্গে দেশের দুই জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ও মেঘদলকে নিয়ে গত বছরের ৫ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ কনসার্ট। তবে দেশের সার্বিক অবস্থা বিবেচনায় অনুমতি না পাওয়ায় সে সময় আয়োজনটি স্থগিত করা হয়।
১০ ঘণ্টা আগে